Thursday, June 25, 2026

দুর্যোগের দুর্ভোগ, ঝড়-বৃষ্টি-বজ্রপাতে বিহার-উত্তরপ্রদেশে মৃত ৮০

Date:

Share post:

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে উত্তর ভারত জুড়ে ঝড় বৃষ্টির (Rain and Thunderstorm) দুর্যোগ চলছে। গত ৪৮ ঘণ্টায় উত্তর প্রদেশ এবং বিহারে ঝড় বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জনের। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে প্রাকৃতিক দুর্যোগের চলেছে তাতে বিহারে মৃত ৫৮, উত্তরপ্রদেশে ২২। ব্যাপক ক্ষতিগ্রস্ত গয়া, ভোজপুর, পাটনা, গোপালগঞ্জ, মুঙ্গের, সমস্তিপুর, জেহানাবাদ, মুজফ্ফরপুর, আরারিয়া এবং বেগুসরাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। উত্তরপ্রদেশের কানপুর, ফতেহপুর, ফিরোজাবাদ, কনৌজ, সনৎ কবীর নগর, সীতাপুর, সিদ্ধার্থনগর, আজমগড়, অমেঠি, বারাবাঁকি এবং বালিয়াতে ব্যাপক বৃষ্টি হয়েছে।

বজ্রাঘাতে মৃতের সংখ্যা বাড়ায় আতঙ্কে দুই রাজ্য। উত্তরপ্রদেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একাধিকের। আগামী ৪৮ ঘণ্টাতেও বিহারে মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। জারি হয়েছে সতর্কতা। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। উত্তরপ্রদেশের জন্যও জারি একই সতর্কতা।

 

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...