Friday, April 3, 2026

এক ম্যাচ বাকি থাকতেই আইডব্লুএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Date:

Share post:

ছেলেরা পারেনি। কিন্তু করে দেখাল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড(Eastbengal womens)। মহিলাদের ফুটবলে ভারতসেরা ইস্টবেঙ্গল। এদিন কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসির(ODISHA FC) বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। জিততে পারলেই চ্যাম্পিয়নের মুকুট উঠবে তাদের মাথায়। হাড্ডহাড্ডি লড়াইয়ের পর সেটাই হল। ওড়িশা এসিকে ১-০ গোলে হারিয়ে আইডব্লুএল(IWL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল(Eastbengal Womens) মহিলা ফুটবল দল। সেইসঙ্গে ইতিহাসও গড়লেন তারা। মহিলাদের হাত ধরেই দীর্ঘদিন পর ভারতের শীর্ষ লিগের ট্রফি ঢুকল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

এখনও একটা ম্যাচ অবশ্য বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। কিন্তু এই ম্যাচ জেতার পর সেটা এখন নেহাতই নিয়মরক্ষার। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই লড়াইটা ছিল হাড্ডহাড্ডি। প্রথমার্ধে কোনও পক্ষ গোলও করতে পারেনি।

যদিও ইস্টবেঙ্গলকে গোল পেতে দ্বিতীয়ার্ধে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৬৭ মিনিটে সৌম্যার(Soumya) গোল। আর তাতেই জয় নিশ্চিত ইস্টবেঙ্গল মহিলা ব্রিগেডের। এরপরই সিআরসেভেনের স্টাইলে সেলিব্রেশন। সেইসঙ্গেই ভারত সেরার তকমা পান্থোই, সুইটি দেবীদের(Sweety Devi)।

এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের(Eastbengal womens) পয়েন্ট এখন ৩৪। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জয় এবং একটিতে ড্র। এখনও অবশ্য একটা ম্যাচ বাকি রয়েছে তাদের। পরের ম্যাচে গোলুকামের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। যদিও সেই ম্যাচে গোকুলাম জিতলেও কিছু হবে না। ৩৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এখন ইস্টবেঙ্গল। ২০০৩ মরসুমে শেষবার ইস্টবেঙ্গল জাতীয় লিগ জিতেছিল। কিন্তু এরপর ভারতের শীর্র লিগ জেতেনি তারা। এই প্রথমবার ভারতের শীর্ষলিগ সেই মেয়েদের হাত ধরেই এল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...