Saturday, April 4, 2026

উত্তরে বৃষ্টি দক্ষিণে গরম, সোমবার পর্যন্ত হালকা দুর্যোগের পূর্বাভাস

Date:

Share post:

রাজ্যজুড়ে লক্ষ্মীবারের ঝড়-বৃষ্টিতে সামান্য স্বস্তি পেয়েছেন বঙ্গবাসী। বৃহস্পতিবার বিকেলের পর থেকে যেভাবে কলকাতাসহ শহরতলীর বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে, সেই একই ছবি উত্তরবঙ্গেও। মধ্যরাত পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির (Rain ) দাপটে শুক্রবার সকাল থেকে তাপমাত্রার পারদ খুব একটা বেশি উর্ধ্বমুখী নয়। যদিও তাতে চৈত্রের শেষ লগ্নে অকাল গ্রীষ্ম থেকে রেহাই মিলছে না। আপাতত গরম কমবে না, তবে সোমবার পর্যন্ত দুর্যোগ চলবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা।পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত দমকা হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি চলবে। এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা নিম্নমুখী। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। আগামী দু-তিন দিন সন্ধ্যার পর থেকে আবহাওয়ার মেজাজ বদলাবে।সপ্তাহান্তে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মহানগরীতে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...