Saturday, April 4, 2026

শনির সকালে থমথম সুতি-সামসেরগঞ্জ, অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার শতাধিক 

Date:

Share post:

জঙ্গিপুরের পর সুতি-সামসেরগঞ্জ (Suti & Samserganj) জুড়ে শুক্রবার ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টা হয়েছিল। শনির সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও আগের দিনের গন্ডগোলের জেরে দুই এলাকা এখনও থমথমে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রেলপথেও এদিন সকাল থেকে কোনও অশান্তির খবর মেলেনি। শুক্রবার সন্ধ্যার ঘটনায় প্রায় শতাধিক গ্রেফতার হয়েছেন। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। সুতি-সামসেরগঞ্জে বিএনএসের ১৬৩ ধারা জারি রয়েছে। চলছে বিএসএফের (BSF) টহলদারিও।

বিজেপি সরকার একতরফা ভাবে ওয়াকফ বিল পাস করিয়ে তাকে আইনে পরিণত করলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন মানুষের স্বার্থে এই আইনের বিরোধিতা করবেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই প্ররোচনা দিয়ে ওয়াকফ আন্দোলনে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছিলেন। শুক্রবার সন্ধ্যায় সেই আশঙ্কাই সত্যি হল মুর্শিদাবাদের সুতিতে, উত্তেজনা ছড়ায় সামসেরগঞ্জেও। জাতীয় সড়ক অবরোধ করে আগুন লাগানো হয় পুলিশের গাড়িতে। নিমতিতা স্টেশনে ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের রেলপথ বন্ধ রাখা হয় পূর্ব রেলের তরফে। অন্যদিকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে শুক্রবার অনেক রাত পর্যন্ত। তবে শনিবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আজও পুলিশ ও ব়্যাফ মোতায়ন আছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...