Friday, April 3, 2026

ওয়াকফ বিরোধিতায় অশান্তির চেষ্টা সুতিতে: পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি পুলিশের

Date:

Share post:

ওয়াকফ আইনের বিরোধিতা যে কোনো মূল্যেই করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার জন্য তিনি নেতাজি ইন্ডোরে বৈঠকের আয়োজন করেছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই প্ররোচনা দিয়ে ওয়াকফ (WAQF Amendment Act) আন্দোলনে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে, এমন সতর্কতা তিনি দিয়েছিলেন। তিনি সেই আশঙ্কাই সত্যি হল মুর্শিদাবাদের সুতিতে (Suti)। ভুল বার্তা দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হয় শুক্রবার। তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভুল খবর ছড়ানোর পিছনে যারা, তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

জঙ্গিপুরের পর সুতি, সামসেরগঞ্জ এলাকায় ওয়াকফ বিরোধী আন্দোলনের অজুহাতে অশান্তি বাধানোর চেষ্টা চলে শুক্রবার। জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে আগুন লাগানো হয় পুলিশের গাড়িতে। নিমতিতা (Nimtita) স্টেশনে ট্রেনে পাথর ছড়ারও অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের রেলপথ বন্ধ রাখা হয় পূর্ব রেলের তরফে। অন্যদিকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে শুক্রবার অনেক রাত পর্যন্ত।

পরে বিরাট সংখ্যায় পুলিশ ও ব়্যাফ (RAF) মোতায়ন করা হয় ঘটনাস্থলে। পুলিশের তরফে জানানো হয়, সুতি-সামশেরগঞ্জের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অশান্ত জনতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে জাতীয় সড়কে (National Highway) যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ। নিমতিতাসহ পার্শ্ববর্তী সব এলাকাগুলিতে শুরু হয়েছে জোর তল্লাশি। অশান্তি ছড়ানোর জন্য দায়ী যারা, তাদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সঙ্গে যারা ভুল তথ্য ছরিয়ে অশান্তি ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...