Saturday, April 4, 2026

বাজি কারখানায় বিস্ফোরণ অন্ধ্রে, মৃত ৮, আহত ৭

Date:

Share post:

বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) অনকাপল্লী জেলায় মৃত্যু হল ৮ জনের। বিস্ফোরণে কারখানার একটি দেওয়াল ভেঙে পড়ে। আহত হন ৭ জন। মৃত ও আহতরা ওই কারখানারই শ্রমিক। কাজের চাপ থাকায় অনেক বেশি সংখ্যক শ্রমিক বিগত কিছুদিন ধরে নিযুক্ত ছিলেন এই কারখানায়। তবে কী কারণে বিস্ফোরণ (explosion) ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

অনকাপল্লীর কৈলাশপট্টনম গ্রামে রবিবার দুপুরে বাজি (fire cracker) তৈরি কারখানায় বিস্ফোরণের আওয়াজ হয়। কারখানার যে ইউনিটে বাজি (fire cracker) তৈরি হতো, সেখানেই বিস্ফোরণ হয়। মুহূর্তে সেই বিস্ফোরণের (explosion) আগুন ছড়িয়ে পড়ে গোটা ইউনিটে। এরপরই সব দাহ্য বাজির সরঞ্জামে যতুগৃহ হয়ে পড়ে গোটা কারখানা। আগুন ও বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে কারখানার দেওয়াল।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় কর্মীর। পরে হাসপাতালে মৃত্যু হল আরও দুজনের। স্থানীয়দের দাবি, ওই কারখানার রকেট খুব বিখ্যাত। পুজো ও বিয়ের মরশুম হওয়ায় কারখানার চাহিদা ছিল বেশি। তাই অনেক নতুন লোক নিয়োগ করা হয়েছিল। সেখানেই প্রশ্ন উঠেছে প্রশিক্ষিত লোক দিয়ে আদৌ কাজ করানো হত কি না তা নিয়ে। সেই সঙ্গে কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এর আগে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ দিয়ে পরিস্থিতি শান্ত করেছিলেন। এবারেও সেই পথেই আহত-নিহতদের পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করবেন বলে আশঙ্কা বিরোধীদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...