Saturday, April 4, 2026

সুটকেসে প্রেমিকা! বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকার মুখে ভেস্তে গেল ছক

Date:

Share post:

আজব কাণ্ড হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে। প্রেমে পড়লে মানুষ যে কতদূর যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। প্রেমিকাকে সুটকেসে ভরে ছেলেদের হোস্টেলে ঢোকানোর চেষ্টা করলেন এক ছাত্র। তবে শেষরক্ষা হল না—হোস্টেলের নিরাপত্তারক্ষীদের চোখে ধরা পড়ে গেলেন তারা।

জানা গিয়েছে, ওই ছাত্র প্রেমিকাকে সঙ্গে রাখতে চাইলেও নিরাপত্তার কারণে তা ছিল অসম্ভব। তাই মাথা খাটিয়ে একটি বড় সুটকেসে প্রেমিকাকে ঢুকিয়ে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনামতো, প্রেমিকাকে সুটকেসে পুরে হোস্টেলের ভিতরে প্রবেশ করেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষী ও কয়েকজন ছাত্র মিলে সুটকেসটি খুলতেই বেরিয়ে আসেন এক তরুণী। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়।

বিশ্ববিদ্যালয়ের তরফে জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটিকে বড় করে দেখার কিছু নেই।” তবে এখনও পর্যন্ত ওই ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।

এই ঘটনায় কেউ আহত না হলেও, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে নেটদুনিয়ায় এই ঘটনা এখন হাস্যরসের খোরাক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...