Tuesday, June 23, 2026

সোনার দামে নয়া রেকর্ড, আরও মহার্ঘ হলুদ ধাতু!

Date:

Share post:

শুল্ক যুদ্ধের জেরে বিশ্বে বাড়তে থাকা আর্থিক অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলেছে সোনার দামে (Gold Price)। রবিবার অর্থাৎ ১২ এপ্রিল কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দর ৪০০ টাকা বেড়ে হয়েছে ৯৪ হাজার ৫৫০ টাকা, যা জিএসটি যোগ করে দাঁড়ায় ৯৭,৩৮৬ টাকা। গয়না সোনার দাম পৌছেছে সাড়ে বিরানব্বই হাজার টাকার বেশি। ব্যবসায়ীরা বলছেন, আমেরিকা যে খুচরো হিরে ও সোনার গয়না আমদানি করে, তার ৩০ শতাংশ যায় চিন থেকে। ভারত থেকে যায় মাত্র ৩ শতাংশ। ফলে মার্কিন মুলুক চিনা পণ্যের শুল্ক বিপুল বাড়ানোয় চিনা গয়নার দামও বাড়বে।আর এতেই কমবে সরবরাহ। বিয়ের লগন শুরু হওয়ার আগে হলুদ ধাতুর দাম বাড়ায় চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নেওয়া যাক আজ সোনা রুপোর দাম কত হলো-

১ গ্রাম ১০ গ্রাম

পাকা সোনার বাট ৯৪০৫ ₹ ৯৪০৫০ ₹

খুচরো পাকা সোনা ৯৪৫৫ ₹ ৯৪৫৫০ ₹

হলমার্ক সোনা ৮৯৮৫০ ₹ ৮৯৮০০ ₹

সোনার দাম (Gold Price) আর রুপোর দামের পরিবর্তন তাল মিলিয়ে চলতে থাকে। রবিবার রুপোর দাম অনেকটাই বেড়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম ৯৫ হাজার ৫০০ টাকা। ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ৯৫ হাজার ৬০০ টাকা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন সোনা বা রুপো দুক্ষেত্রেই ক্রেতার সংখ্যা আগের থেকে অনেকটা কমেছে। তার তুলনায় অনেকেই পুরনো গয়না বিক্রি করতে আগ্রহী হচ্ছেন।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...