Saturday, June 27, 2026

হাসনাবাদে ডোবা থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য, গ্রেফতার ১

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার হাসনাবাদের (Hasnabad, North 24 Parganas) ডোবা থেকে সাত বছরের শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার থেকেই নিখোঁজ ছিল সাইমা খাতুন নামে ওই শিশু। সারাদিন খোঁজাখুঁজি করেও পরিবারের লোকেরা নাবালিকা কন্যাকে খুঁজে পাননি। এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে গভীর রাতে আরিফ গাজী (Arif Gazi) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত সম্পর্কে শিশুর দাদা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সাইমার মৃতদেহ উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ (Hasnabad Police)।

ধৃত আরিফ জেরার মুখে খুনের কথা স্বীকার করে দেহ লোপাটের কথা জানিয়েছে। রবিবার সকালে তাঁকে নিয়ে ঘটনা পুনঃনির্মাণ করা হয়। এরপরই হাসনাবাদের মনোহরপুর এলাকার একটি ডোবা থেকে সাত বছরের সাইমার দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে খুন তা এখনও জানা যায়নি। মেরে ফেলার আগে নাবালিকার উপর শারীরিকের নির্যাতন করা হয়েছিল কিনা তা জানতে আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কন্যাসন্তানের মৃত্যুর খবর জানার পর শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...