Wednesday, June 24, 2026

সোমবার কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নববর্ষের আগের দিন সোমবার সন্ধ্যায় কালীঘাটের বহু প্রতীক্ষিত স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধনের সময়ই কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথামতো, দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটেও তৈরি হয়েছে অত্যাধুনিক এই স্কাইওয়াক। ৪৩৫ মিটার দীর্ঘ এই স্কাইওয়াকের ৩০ মিটার দীর্ঘ শাখা কালীঘাট ফায়ার ব্রিগেড মোড় থেকে শুরু হয়ে প্রধান ট্রাঙ্কের সঙ্গে মিলিত হয়েছে কালীঘাট থানার কাছে। এই স্কাইওয়াক এস পি মুখার্জি রোড ও কালীমন্দির রোড মোড় থেকে শুরু হয়ে কালীঘাট মন্দিরের প্রধান গেটের সামনে পর্যন্ত গিয়েছে। স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি।

২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া এই স্কাইওয়াক তৈরি করতে প্রায় ১২৫ কোটি টাকা খরচ হয়েছে। মোট পাঁচটি প্রবেশ ও প্রস্থান পথ নিয়ে তৈরি হয়েছে এই স্কাইওয়াক। হকারদের জন্যও বরাদ্দ জায়গা ছাড়া হয়েছে। কালীঘাটে তৈরি নতুন এসি মার্কেটে ফিরিয়ে এনে নতুন দোকান দেওয়া হয়েছে তাঁদের। দুই-তৃতীয়াংশ জায়গা খোলা রাখা হয়েছে পথচারীদের জন্য। পেভার ব্লক দিয়ে নতুন করে বানানো ফুটপাথের প্রস্থ বাড়িয়ে এখন ১২ ফুট করা হয়েছে। পয়লা বৈশাখের উপহার হিসেবে পুণ্যার্থীরা পাচ্ছেন নতুন স্কাইওয়াক।

আরও পড়ুন – সুটকেসে প্রেমিকা! বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকার মুখে ভেস্তে গেল ছক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...