Monday, April 6, 2026

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমলা সর্তকতা জারি হাওয়া অফিসের

Date:

Share post:

রবিবাসরীয় সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘের দেখা মিলবে। সময় যত গড়াবে আবহাওয়া ততই দুর্যোগপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপের কারণে আজ উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রাজ্যের এই ৯ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বাংলা নববর্ষকে ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই স্বাগত জানাবে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের কথা অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিন হুগলি, পশ্চিম বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...