Friday, April 3, 2026

এক ঘণ্টায় একাধিক ভূমিকম্প! মায়ানমারের পাশাপাশি কেঁপে উঠলো ভারত, তাজিকিস্তান

Date:

Share post:

মধ্য এশিয়া জুড়ে আতঙ্ক, রবিবাসরীয় সকালে এক ঘণ্টার মধ্যে ব্যাক টু ব্যাক ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ। সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ তাজিকিস্তানে (Earthquake in Tajikistan) জোড়া ভূমিকম্প হয়, রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ৬.১ মাত্রার। উৎসব ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্প ১০ টা ৩৬ মিনিট নাগাদ। কেঁপে উঠল ভারত, হিমাচল প্রদেশের (tremors in Himachal Pradesh) মান্ডিতে সকাল ৯টা নাগাদ ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন বাসিন্দারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

সপ্তাহ দুয়েক আগের ভূমিকম্পের স্মৃতি মলিন হওয়ার আগেই ফের কেঁপে উঠলো প্রতিবেশী রাষ্ট্র। রবিবার সকালে মায়ানমারে ভূমিকম্প (Earthquake in Myanmar) হয়েছে বলে খবর মিলেছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। কম্পন অনুভূত হয়েছে তার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে, মান্ডালয় থেকে ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায়। স্থানীয়রা বলছেন এত তীব্র কম্পন অনুভূত হয়েছে যে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। বেশ কিছু বাড়ির ছাদ ভেঙে পড়েছে।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...