Saturday, February 21, 2026

চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে ইন্টারকাশি! রায় ঘোষণার অপেক্ষা

Date:

Share post:

ফেডারেশন কী তবে ইন্টারকাশিকেই(Interkashi) এবারের আইলিগ(I league) চ্যাম্পিয়ন ঘোষণা করতে চলেছে। আগামী ১৬ এপ্রিল আপিল কমিটির সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা। শোনাযাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পথে নাকি তারাই এগিয়ে রয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছিল আপিল কমিটি। তবে শোনাযাচ্ছে আইএফএফের আপিল কমিটিও নাকি এই ইন্টারকাশিকেই এবার আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে চলেছে। এমনটা হলেই যে ফুটবল মহলে ফের একটা বিতর্কের ঝড় উঠতে চলেছে তা বলাই যায়।

ইতিমধ্যেই ফেডারেশন(AIFF) এবং সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আইলিগের একাধিক ক্লাব পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। চার্চিল(Churchill Brothers) থেকে রিয়্যাল কাশ্মীর(Real Kashmir) সকলেরই একটাই অভিযোগ ছিল যে ফেডারেশন নাকি এবার ইন্টার কাশিকে জোর করে চ্যাম্পিয়ন করতে চাইছে। যদিও ফেডারেশনের তরফে কেউই মুখ খুলতে চাইছেন না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

তবে সূত্রের মারফৎ জানাযাচ্ছে যে শৃঙ্খলা রক্ষা কমিটিও নাকি ইন্টারকাশির পক্ষেই রায় দিতে চলেছে। অর্থাৎ আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আসন্ন মরসুমে আইএসএল খেলতে যাবে ইন্টার কাশি। এই নিয়েই এখন জোর গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে।

এই ঘটনার সূত্রপাত ইন্টারকাশি(Interkashi) বনাম নামধরী(Namdhari) ম্যাচের থেকে। নামধারীর বিরুদ্ধে সেই ম্যাচ ২-০ গোলে হেরে গিয়েছিল ইন্টারকাশি। এরপরই তারা ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল। নামধারীর আবৈধ ফুটবলারকে খেলানো নিয়ে। এরপরই বিষয়টা যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। তারা ইন্টারকাশিকে তিন গোল ও তিন পয়েন্ট দিয়ে দেয়। সিদ্ধান্তের বিরোধিতা করে আপিল কমিটিতে যায় নামধারী। এরপরই তারা আবার স্থগিতাদেশ জারি করেছে।

কিন্তু এই তিন পয়েন্ট যদি বহাল থাকে তবে সরাসরি চ্যাম্পিয়ন হচ্ছে ইন্টারকাশি। আবার এই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতা করেছে চার্চিল ব্রাদার্সও। কারণ এই মুহূর্তে তারা চ্যাম্পিয়ন। এমনভাবে পয়েন্ট দেওয়া যায়না বলেই দাবী জানিয়েছে তারা। ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করলে তারা আইলিগ থেকে সরে যাওয়ারই হুমকি দিয়েছে। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্সই(Churchill Brothers)। চ্যাম্পিয়ন হওয়ার দিকেও এগিয়ে তারা।

কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে তারা। বারবার চার্চিল দাবী করছে যে ফেডারেশন নাকি ইচ্ছা করে ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করতে চাইছে। ইতিমধ্যেই সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে চার্চিল। তাদের দাবী এখনও পর্যন্ত লিগ তালিকায় শীর্ষে থাকলেও, সুপার কাপে আইলিগের তৃতীয় দল হিসাবেই ধরা হচ্ছে তাদের। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...