Wednesday, June 24, 2026

রান আউটের হ্যাটট্রিক, জয়ের সরণিতে মুম্বই ইন্ডিয়ান্স

Date:

Share post:

রান আউটের হ্যাটট্রিক। আর তাতেই বাজিমাত। দিল্লি ক্যাপিটালসের(DC) বিজয় রথ থামিয়ে জয়ের সরণীতে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। আর সেই মঞ্চেই ম্যাচের সেরা করণ শর্মা(KARN SHARMA)। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর তিন উইকেট। সেটাই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। নাটকীয় ম্যাচে শেষপর্যন্ত ১২ রানে জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। ছয় ম্যাচে দুটো ম্যাচ জিতে অবশেষে লিগ টেবিলে খানিকটা ওপরের দিকে উঠল হার্দিক পান্ডিয়ার(HARDIK PANDYA) দল। সাত নম্বরে উঠে এল তারা।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস(DC)। সেখানেই এদিন দুরন্ত ছন্দে ছিলেন রিকলটন, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মাদের দাপুটে ব্যাটিংয়ে বড় রানে পৌঁছয় মুম্বই ইন্ডিয়ান্স। ২০৩ রানেই থামে মুম্বই ইন্ডিয়ান্স।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট খোয়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু করণ নায়ার এবং অভিষেক পোড়েলের হাত ধরে শক্তিশালি পার্টনারশিপ গড়ার পথে এগোচ্ছিল দিল্লি। সেখানেই করণ শর্মার(KARN SHARMA) স্পিনের সামনে আটকে যান অভিষেক পোড়েল। কেএল রাহুলকেও ফেরান করণ শর্মা(KARN SHARMA)। তবে ম্যাচের ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল একেবারে শেষের দিকে। শেষ মুহূর্তে পরপর তিনটি রান আউট। আর তাতেই বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...