Thursday, June 25, 2026

আম্বেদকরের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, ন্যায়-সাম্যের বার্তা রাজ্যপাল থেকে অভিষেকেরও

Date:

Share post:

ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মদিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিবসে তাঁকে আন্তরিকভাবে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের উত্তরাধিকারের প্রতি সম্মান জানান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি এমন সমাজ গড়ার লক্ষ্যে তাঁর জীবন নিয়োজিত করেছিলেন, যেখানে ন্যায়বিচার ও সাম্য বিরাজ করবে। তাঁর জীবন ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও।

তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ভীমরাও আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে, আসুন আমরা তাঁর আদর্শ ও কর্মের প্রতি সম্মান জানাই। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, আইনবিদ এবং সংবিধান প্রণেতা, যিনি ভারতীয় সমাজে ন্যায়বিচার ও সাম্যের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর দেখানো পথে হেঁটে, একটি উন্নত সমাজ গড়তে কাজ করি। রাজভবনের মিডিয়া সেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়, ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল। তিনি আম্বেদকরের গৌরবময় উত্তরাধিকারের প্রতি সম্মান জানান। এই দিনটি সমতা, ন্যায় ও সামাজিক সম্প্রীতি প্রচারের অঙ্গীকার নেওয়ার উপযুক্ত সময়। আমাদের সংবিধানের রচয়িতা ডঃ আম্বেদকর ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, তিনি একাধারে এক প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজ্ঞ, দার্শনিক, বক্তা, লেখক, পণ্ডিত এবং সমাজ সংস্কারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ডঃ আম্বেদকর দেখেছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায় এবং আগামীর পথনির্দেশ করে।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...