Saturday, April 4, 2026

মনিপুরে নারী নিরাপত্তার করুণ ছবি! ধর্ষণ করে খুন নাবালিকাকে

Date:

Share post:

রাষ্ট্রপতি শাসন জারি। গোটা রাজ্যকে না কি মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী (central force)। কিন্তু শান্তি যে মনিপুরের (Manipur) বাসিন্দাদের নাগালের অনেক বাইরে, তা স্পষ্ট। অশান্তি মনিপুরে ফের এক নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় স্পষ্ট হল অরাজকতার ছবিটা। কোন কিছুতেই শান্ত হচ্ছে না মণিপুর। এক নাবালিকা গত শুক্রবার থানলন মহকুমা অঞ্চলের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। নাবালিকার বাবা তাকে খুঁজতে বেরিয়ে জঙ্গলে পোশাকবিহীন অবস্থায় তার রক্তাক্ত দেহ দেখতে পান।

পুলিশে অভিযোগ করেন নাবালিকার বাবা। এরপর খোকন নামে এক যুবককে এই ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক খোকন মণিপুরের ফেরজাউল জেলার বাসিন্দা।

একের পর এক ধর্ষণের ঘটনা এটাই প্রমাণ করে যে প্রশাসন সে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ৩ মাসে এই নিয়ে তৃতীয়বার ধর্ষণের ঘটনা ঘটল চুড়াচাঁদপুরে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...