Wednesday, June 24, 2026

সুস্থ নাওরেম মহেশ, স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে

Date:

Share post:

ক্লেটন অস্বস্তির মাঝেই খানিকটা চিন্তামুক্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। চোট বড়সড় নয়। সুপারকাপের(Super Cup) প্রথম ম্যাচ থেকেই খেলবেন নাওরেম মহেশ(Naorem Mahesh)। এবারের ইস্টবেঙ্গলের অন্যতম প্রধান অস্ত্র হল নাওরেন মহেশ। লাল-হলুদ জার্সিতে তাঁর না থাকাটা যে এই মরসুমে ইস্টবেঙ্গলকে কতটা সমস্যার মধ্যে বারবার ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। আইএসএলের(ISL) মঞ্চেই তা বারবার দেখা গিয়েছে। তবে সোমবার মহেশকে নিয়ে স্বস্তির খবরই পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল সূত্রে।

গত রবিবার সেন্টার অব এক্সিলেন্সে চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। সুপার কাপের আগে এই একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ১-০ গোলে সেই ম্যাচও জেতে তারা। কিন্তু চিন্তা ছিল একটাই। নাওরেম মহেশের(Naorem Mahesh) চোট।

প্রস্তুতি ম্যাচের মাঝেই চোট পেয়েছিলেন নাওরেম মহেশ। সুপার কাপ(Super Cup) শুরুর আগে এই ঘটনা যে অস্কার(Oscar Bruzon) সহ গোটা দলকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচের পর থেকেই ইস্টবেঙ্গলের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসক দেখার পরাই স্বস্তির খবর দিয়েছেন। চোট বড়সড় নয়। মাঠে নামতে কোনএও অসুবিধা নেই নাওরেন মহেশের(Naorem Mahesh)।

রবিবার প্রস্তুতি ম্যাচ খেলার পর একদিন বিশ্রাম দিয়েছেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ। আগামী মঙ্গলবার থেকে ফের প্রস্তুতি শুরু। সেদিন থেকেই শুরু হবে প্রস্তুতি। আগামী ২০ এপ্রিল সুপার কাপে যাত্রা শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। সেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...