Monday, April 6, 2026

নজরদারি বাড়াতে ৩০০ IP ক্যামেরা কলকাতা পুলিশের! কোথায় বসবে

Date:

Share post:

নজরদারি লক্ষ্য পুলিশের। এবার শ’তিনেক আইপি ক্যামেরা কিনতে চলেছে কলকাতা পুলিশ। ট্রাফিক পুলিশের নজরদারি বাড়াতেই এই আইপি ক্যামেরা কেনা হবে। কয়েকদিন আগে লালবাজারে উচ্চ পর্যায়ের এক বৈঠকে ৩০০ আইপি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

আইপি ক্যামেরা কী?
ইন্টারনেট প্রোটোকল বেসড (আইপি) এই হাই রেজলিউশন ক্যামেরা আসলে ডিজিটাল ভিডিও ক্যামেরা।
ট্রাফিক পুলিশের ক্ষেত্রে এই ক্যামেরা স্টপ লাইন লঙ্ঘন, লেন লঙ্ঘন, ট্রাফিক সিগন্যাল অমান্য করা যানবাহনকে চিহ্নিত করতে পারবে।
নম্বর প্লেট চিহ্নিত করা যাবে।
কোনও দুর্ঘটনা ঘটলে তার ফুটেজ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নেটওয়ার্কের মাধ্যমে কন্ট্রোল রুমে পাঠানো যাবে।
আইপি ক্যামেরার সাহায্যে দাগী আপরাধীদের ফেস রেকগনিশন করা সম্ভব।
এই ক্যামেরা। ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যে কোনও প্রান্তে বসে নজরদারি সম্ভব।
সিসি ক্যামেরার তুলনায় আইপি ক্যামেরার খরচ অনেকটাই কম।

শহরের কোন কোন জায়গায় এই ক্যামেরা বসবে?
পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, মানিকতলা মোড়, ধর্মতলার ডোরিনা ক্রসিং, পার্ক স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়, উল্টোডাঙার হাডকো মোড়, রাসবিহারী ক্রসিং, গড়িয়াহাট মোড়, হাজরা মোড়, যাদবপুর এইট বি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...