Sunday, March 29, 2026

জেলায় জেলায় মহা সমারোহে বর্ষবরণ ও বাংলা দিবস পালন তৃণমূলের 

Date:

Share post:

মঙ্গলবার পয়লা বৈশাখে জেলায় জেলায় বর্ষবরণ এবং বাংলা দিবস উদযাপন করল তৃণমূল কংগ্রেস। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নববর্ষ ও বাংলা দিবস উদযাপন হল কেশপুরে। কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নববর্ষ উদযাপন অনুষ্ঠান হয়। বর্ণাঢ্য এক শোভাযাত্রা ব্লক তৃণমূল কার্যালয় থেকে কেশপুর বাজার পরিক্রমা করা হয়। মিষ্টিমুখ করা হয়। প্রভাতফেরিতে পা মেলান কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোত পাঁজা ও কয়েকশো তৃণমূল কর্মী। এলাকার বিভিন্ন স্তরের শিল্পী, মহিলা ও ঢাকি সহ বাদ্যশিল্পীরা অংশ নেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রদ্যোত।

জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষের প্রথম দিনে নৃত্য, গীত আর কবিতার কোলাজে ‘বাংলা দিবস’ পালিত হল বাঁকুড়ায়। মঙ্গলবার, শহরের রবীন্দ্রভবনে। জেলাশাসক সিয়াদ এন ছাড়াও ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ছিলেন স্থানীয় স্কুলের পড়ুয়ারাও।

আসানসোলে বর্ণাঢ্য শোভাযাত্রা হল আসানসোল সংস্কৃতি মঞ্চের উদ্যোগে। সোমবার সকালে আসানসোলের গির্জা মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে রাহালেনের মিউনিসিপ্যাল পার্কে গিয়ে শেষ হয়েছে। ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পুরনিগমের দুই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং অভিজিৎ ঘটক, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন – বারপুজোয় সৌরভ গঙ্গোপাধ্যায়, সেখানেও তাঁর মুখে মোহনবাগানের প্রশংসা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...