Wednesday, June 24, 2026

বারপুজোয় নতুন শপথ মোহনবাগান সচিবের, উচ্ছ্বসিত দীপেন্দু বিশ্বাস

Date:

Share post:

আইএসএলে দ্বিমুকুট জয়। কয়েকদিন আগেই মেহনবাগান সচিব ঘোষণা করেছিলেন যে নববর্ষের দিনই ক্লাবে আসতে চলেছে আইএসএলের লিগ শিল্ড ও ট্রফি। বারপুজোর সকালে জোড়া ট্রফি যেন মোহনবাগানের উত্সবের মাত্রা আরও খানিকটা বাড়িয়ে দিল। এদিন শুভাশিস ঘোষ উপস্থিত না থাকলেও মোহনবাগানের বারপুজোয় এসেছিলেন দীপেন্দু বিশ্বাস। সুব্রত ভট্টাচার্য, মানভ ভট্টাচার্যদের মতো প্রাক্তন তারকারা। এদিনই পতাকাও উঠল মোহনবাগান তাঁবুতে। সেই জায়গা থেকেই আগামী দিনের বার্তা দিয়ে রাখলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

ঘরের মাঠে কার্যত সব লিগ জেতা হয়ে গিয়েছে। এবার দেশের গন্ডী ছাড়িয়ে এশিয়ার সেরা হতে হবে মোহনবাগানকে। মোহনবাগানের দায়িত্ব যখন সঞ্জীব গোয়েঙ্কা নিয়েছিলেন। সেইসময়ই এই কথা হয়ে গিয়েছিল। বারপুজোর সকালে সেই লক্ষ্যেই এগনোর বার্তা দিলেন মোহনবাগান সচিব। সমর্থকদের সামনে মোহনবাগান কর্তারা নিলেন বিশেষ শপথও।

এদি মঞ্চ থেকে দেবাশিস দত্ত বলেন, “আমরা ঘরের মাঠে সফল হয়েছি। এই সাফল্যের ধারা আগামী দিনেও ধরে রাখার শপথ নিচ্ছি আমরা। তেমনই আপও একটা শপথ অদিন নিচ্ছি। এবার আমাদের এশিয়ার সেরা হতে হবে”।

সদ্য দ্বিমুকুট জিতেছে মোহনবাগান। সেই দলের সদস্য ছিলেন দীপেন্দু বিশ্বাস সেই দীপেন্দুকে নিয়েই উচ্ছ্বসিত ছিল মোহনবাগান সমর্থকরা। মঙ্গলবার সকালে বারপুজো তাঁর হাত দিয়েই হয়।বাররপুজোয় উপস্থিত থাকতে পেরে তিনি যেমন উচ্ছ্বসিত। তেমনই মোহনবাগানের জার্সিতে আইএসএবল জিতেও আবগহতাড়িত দীবেন্দু।

তিনি জানান, “এবারই প্রথমবার নয়। গতবারও এই বারপুজোয় আমি উপস্থিত ছিলাম। তবে সবথেকে ভাল লাগছে যে দল চ্যাম্পিয়ন হয়েছে। বিশষ করে এখানকার সমর্থক থেকে ম্যানেজমেন্টের সাপোর্ট আরও ভাল লাগছে”।

এদিন মোহনবগানের বারপুজোয় অংশ নিয়েছিলেন সুব্রত ভট্টাচার্যও। মোহনবাগানের দ্বিমুকুট জয়ে উচ্ছ্বসিত তিনিও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...