Wednesday, June 24, 2026

বুধবার নেতাজি ইনডোরে সভা ইমাম-মুয়াজ্জিনদের! উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

আগামিকাল, বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সভায় উপস্থিত থাকবেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সভায় উপস্থিত থাকবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। নাখোদা মসজিদ-সহ কলকাতা ও রাজ্যের বিভিন্ন ইমাম ও মুয়াজ্জিনদের সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, এর আগে রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ বাকিবিল্লা জানিয়েছিলেন, বাংলায় তাঁরা শান্তি ও সম্প্রতি চান। সব ধর্মের মানুষ চিরকাল একসঙ্গে নির্দ্বিধায় বাংলায় বসবাস করেছে। আগামী দিনেও করবে। আমরা চাই বাংলা তার ঐতিহ্য-সংস্কৃতি-বৈচিত্র সবটা নিয়ে শান্তিতে থাক। ওয়াকফ নিয়ে আমাদের প্রতিবাদ আছে, থাকবে। কিন্তু কোনও প্রতিবাদই হিংসাত্মক হোক, এটা আমরা কেউই চাই না। আমাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, তা শুনতে আমরা সকলেই আগ্রহী। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর কাছে সব ধর্মই সমান। তিনি কখনও কোনও ধর্মকে আলাদা করে দেখেননি। তিনি কোনওদিন বিভাজন চাননি। তাই আমাদের সকলেই মুখিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী দিকনির্দেশিকা পেতে। মঙ্গলবার দুপুরে নেতাজি ইনডোরের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন ইমামরা।

আরও পড়ুন – ন্যাশানাল হেরাল্ড মামলা: চার্জশিটে সোনিয়া, রাহুলের নাম পেশ ইডির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...