Sunday, April 5, 2026

ভুয়ো ওএমআর শিটে সম্মান নষ্ট: প্রশ্ন তুলে পথে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা

Date:

Share post:

সিবিআই-এর তদন্তে তাঁরা চিহ্নিত অযোগ্য (tainted) এসএসসি চাকরি প্রাপক হিসাবে। গাজিয়াবাদে একটি বাড়ির ছাদ থেকে পাওয়া ওএমআর শিটের (OMR sheet) ভিত্তিতে তাঁদের অযোগ্য বলে দাবি করে সিবিআই। হাইকোর্ট তাঁদের চাকরি বাতিল করে। এমনকি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তাঁদের এত বছরের বেতন ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু যে ওএমআর-এর ভিত্তিতে তাঁদের এত বড় অসম্মান, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার পথে নামলেন অযোগ্য চিহ্নিত চাকরিহারা শিক্ষকরা।

রাজ্যের ২৫,৭৫২ শিক্ষক সমাজের চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান। পরবর্তী ধাপ হিসাবে অযোগ্য চিহ্নিতদের জন্য লড়াইয়ের কথাও তিনি বলেন। সরকার সিবিআই-এর (CBI) তদন্তে সন্দেহ প্রকাশ করে অযোগ্যদের অযোগ্য (tainted) হিসেবে চিহ্নিত করা নিয়ে প্রশ্ন তুলবে আদালতে, এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই একই প্রশ্ন নিয়ে বিক্ষোভে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা।

সোমবার শহরের কলেজ স্কোয়্যার থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত মিছিল করেন অযোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি যে তথ্য-প্রমাণ তুলে ধরে তাঁদের অযোগ্য (tainted) হিসাবে চিহ্নিত করা হয়েছে, তার ভিত্তি কি তা এখনও স্পষ্ট করতে পারেনি সিবিআই (CBI)। শুধুমাত্র কিছু ওএমআরের (OMR sheet) ভিত্তিতে তাদের অযোগ্য চিহ্নিত করা হয়েছে। তাতে তাদের সম্মান নষ্ট হচ্ছে। সিবিআই-এর তদন্ত ভুয়ো দাবি করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করার কথাও জানান তাঁরা।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...