Monday, June 15, 2026

ফের বস্তারে নিরাপত্তাবাহিনী সঙ্গে গুলির লড়াই! খতম ২ মাওবাদী

Date:

Share post:

ফের ছত্তিশগড়ের (Chattishgarh) বস্তারে গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীদের সংঘর্ষে খতম দুই মাওবাদী। পুলিশ সূত্রে খবর, নিহতদের মাথার দাম ছিল ১৩ লক্ষ টাকা। সূত্রের খবর, ছত্তিশগড়ের (Chattishgarh) কোন্ডাগাঁও ও নারায়ণপুর সীমানায় পূর্ব বস্তারে ডিভিসিএম হালদার এবং এসিএম রামে মুঠভেড়ের মৃত্যু হয়েছে। হালদার মাওবাদী কমান্ডার এবং রামে এরিয়া কমিটির সদস্য। ঘটনাস্থল থেকে একে ৪৭ রাইফেল ও বারুদ উদ্ধার হয়েছে।

বস্তারে (Bastar) এই অভিযানকে মাওবাদী দমনে নয়া সাফল্য বলছে নিরাপত্তা বাহিনী। কোন্ডাগাঁও জেলা এবং রাজ্য পুলিশের দল, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বস্তার ফাইটার্সের সদস্যেরা এই অভিযানে জড়িত ছিলেন। প্রথমে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে মাওবাদীরা গুলি ছুড়তে শুরু করেন। শুরু হয় দু’পক্ষের লড়াই। মৃত্যু হয় হালদার ও এসিএম রামের। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও কেউ রয়েছে কি না সেই বিষয়ে নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

আরও খবর: আফগানিস্তানে ভূমিকম্প, বুধের ভোরে কেঁপে উঠলো দিল্লিসহ উত্তর ভারতের একাংশ!

Related articles

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...