Wednesday, June 24, 2026

ওয়াকফ-হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, BSF-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Date:

Share post:

ওয়াকফ হিংসায় সামশেরগঞ্জে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই অশান্তির জেরে যাদের বাড়ি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

ওয়াকফ আইনের প্রতিবাদে দিন কয়েক ধরেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের দু’একটি এলাকা। তবে এখন পরিস্থিত স্বাভাবিক। অশান্তির মাঝেই যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে বলে সোমবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশে জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, অশান্তিতে যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘বাংলার বাড়ি’ যোজনায় সেসব তৈরি করে দেওয়া হবে। এছাড়া যেসব দোকান পুড়ে গিয়েছে, ভাঙা হয়েছে তা খতিয়ে দেখে হিসেবনিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।

এদিন মুখ্যমন্ত্রী বিএসএফের গুলি চালানো নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, বিএসএফ কেন গুলি চালিয়েছে তার তদন্ত হবে। মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু প্ররোচনা দেওয়া হয়েছে। তবে হাত জোড় করে বলছি বিজেপি-র উস্কানিতে পা দেবেন না।’

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...