Thursday, June 25, 2026

ব্যাটারদের অসাবধানতাকে দুষছেন রাহানে

Date:

Share post:

পঞ্জাব কিংসের(PBKS) কাছে বিশ্রী হার। ১১১ রান তাড়া করতে নেমে ৯৫ রানে শেষ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। এরপরই অবশ্য হারের দায় নিজের ওপর নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। কিন্তু শুধু কি রাহানেরই দায়। ম্যাচের সাংবাদিক সম্মেলনে এসে হারের সমস্ত কারণই এবার ব্যখ্যা করলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। খারাপ ব্যাটিংকে যেমন দুষছেন তিনি, তেমনই বেশকিছু জায়গায় তাদের খেলার পরিকল্পনাও ভুল ছিল বলে মেনে নিচ্ছেন অজিঙ্ক রাহানে।

অঙ্গক্রিশ রঘুংবংশির সঙ্গে তাঁর কমিউনিকেশন গ্যাপটা অন্যতম প্রধান কারণ বলেই মনে করছেন নাইট অধিনায়ক। বিশেষ করে একটা রিভিউ নিয়েই দুজনের মধ্যে কমিউনিকেশনের সমস্যা হয়েছিল বলে মনে করছেন রাহানে(Ajinkya Rahane)। আর সেটাই অন্যতম কারণ বলে মনে করছেন রাহানে।

ম্যাচ শেষে রাহানে জানিয়েছেন, “একজন ব্যাটার হিসাবে আমি ভেবেছিলাম যে রিভিউটা পরের দিকের জন্য বাঁচিয়ে রাখি। অবশ্যই যদি রিভিউ শুরুতেই নিয়ে নি এবং সেটা নষ্ট হয়, পরের দিকে গিয়ে তা নিয়ে আফসোস করা যাবে না। সেখানেই নন স্ট্রাইকার এন্ডে যিনি ছিলেন তাঁর সঙ্গে আমার কমিউনিকেশনের অভাব ছিল। যদি কেউ তোমাকে বলে দেয় যে বল ইনসাইড ছিল এবূং ইমপ্যাক্ট কী ছিল, তবে ব্যাটারের জন্য সবসময়ই খুব সুবিধা হয়। কিন্তু সেই বিষয়ে ধারণাটাই পরিস্কার ছিল না। তবে এই নিয়ে কোনওরকম অভিযোগ করব না”।

চলতি আইপিএলে(IPL) এই প্রথমবার একশো রানের গন্ডীও টপকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স(KKR)। পঞ্জাবের বিরুদ্ধে দলের বোলাররা দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। সিএসকের পর পঞ্জাবের বিরুদ্ধেও হর্ষিত(Harshit Rana), বরুণরা নিজেদের সেরা ছন্দে ছিলেন। প্রতিপক্ষকে ১১১ রানের মধ্যে শেষ করে দিয়ে কেকেআরের জয়ের রাস্তাটাও কার্যত প্রস্তুত করে দিয়েছিল তারা। কিন্তু ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। ম্যাচ শেষের পর ব্যাটারদের ব্যর্থতাকেও অন্যতম কারণ বলছেন অধিনায়ক রাহানে।

রাহানে(Ajinkya Rahane) বলছিলেন, “আমি কখনোই বলবা না যে আমরা আত্মতুষ্ট ছিলাম। আমরা একেবারেই ভাল খেলতে পারিনি। এই কথাটা একেবারেই সত্যি। হাল্কাভাবে নেওয়ার মতো কোনও পরিস্থিতিই নেই। বিশেষ করে পরপর তিন – চারটে উইকেট হারানোর পর আমাদের আরও বেশি সাবধানী হওয়া উচিৎ ছিল। কিন্তু সেটা আমরা দেখাতে পারিনি। সেই সময় স্ট্রাইক রোটেট করার পাশাপাশি আরেকটু সময় নিয়ে খেলাটা উচিৎ ছিল। সেটাই দেখাতে পারিনি”।

পঞ্জাবের কাছে হারের পর আইপিএলের লিগ টেবিলে ছয় নম্বর স্থানে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। পরের ম্যাচে ২১ এপ্রিল ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। ঘরের মাঠ থেকেই নাইটরা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...