Wednesday, June 24, 2026

কঠিন সময়ে বন্ধু চিনেছেন: মেসির কাছে কৃতজ্ঞ দানি আলভেজ

Date:

Share post:

একজন আর্জেন্তিনার(Argentina) কিংবদন্তি। আরেকজন আবার মাঠে নামেন ব্রাজিলের(Brazil) জার্সিতে। ফুটবল বিশ্বে দুই চির প্রতিদ্বন্দী দেশ। কিন্তু এই সমস্তকিছুকে ছাপিয়ে গিয়েছে তাদের বন্ধুত্ব। তারা হলেন লিওনেল মেসি(Lionel Messi) এবং দানি আলভেজ(Dani Alves)। জীবনের কঠিন সময়ে যখন সকলে পাশ থেকে সরে গিয়েছিলেন, সেই সময়ই দানি আলভেজ পাশে পেয়েছিলেন লিওনেল মেসিকে। উকিল ঠিক করে দেওয়া থেকে আর্থিক সাহায্য, সবকিছুই পেয়েছিলেন একমাত্র এলএম টেনের থেকে।

বার্সেলোনায়(Barcelona) তারা দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। আলভেজের পাস থেকে বহু গোল করেছেন লিওনেল মেসি। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব ছিল অন্যরকম। সেই বন্ধুর খারাপ সময়ে আর নিজেকে সরিয়ে রাখতে পারেননি লিওনেল মেসি। জেল থেকে বেড়োনর পর এক সংস্থায় এমনটাই জানিয়েছেন দানি আলভেজ(Dani Alves)। জামিনের টাকা থেকে উকিল ঠিক করা, সবই করেছেন এলএম টেন(Lionel Messi)।

দানি আলভেজ জানিয়েছেন, “যদিও আমার এটা বলার প্রয়োজন পরে না কিন্তু এদিন বলতে হবে। আমি প্রতারিত হয়েছিলাম আমার ছোটবেলার ক্লাব বার্সেলোনা থেকে। আমার পাশ থেকে সরে গিয়েছিলেন আমার বন্ধুরাও। আমি জেলে থাকাকালীন আর্থিকভাবে মেসি আমার সাহায্য করেছিলেন। এমনকি মামলা লড়াই করার জন্য আমার উকিলও ঠিক করে দিয়েছিলেন তিনি এবং আমি জেলে থাকাকালীন প্রতিদিন যে খোঁজ নিতেন তাঁর নাম মেসি। আমাকে মানসিকভাবে চাঙ্গা করতে আমাদের দুজনের ছবি হামেশাই পাঠাতেন লিওনেল মেসি। শুধুমাত্র তাই নয় আমার প্রথম জামিনের টাকাটাও দিয়েছিলেন তিনিই”।

শুধু আর্থিকভাবেই নয়। মানসিকভাবেও সবসময় দানি আলভেজকে ঠিক রাখার চেষ্টা করে গিয়েছিলেন এলএমটেন। জেল থেকে বেড়নোর পর সেই কথাই বারবার উঠে এসেছে আলভেজের মুখ থেকে। সঠিক বন্ধু যে কে সেটা খুব ভালভাবেই বুঝতে পেরেছেন তিনি। তাদের দেশ আলাদা হতে পারে। ক্লাবও এখন বদলে গিয়েছে। কিন্তু মেসি বন্ধুত্ব ভোলেননি।

বন্ধুর বিপদে তিনি সবার আগে এগিয়ে এসেছেন। যখন সকলে সরে গিয়েছিলেন, তখন একমাত্র এলএম টেনই রয়েছেন। বারবার তাঁকে বার্তা দিয়েছে মেসি। এখন আলভেজ(Dani Alves) জেলের বাইরে। ফুটবলে ফেরার চেষ্টাই হয়ত চালাচ্ছেন। সেখানেও যে মেসিকেই পাশে পাবেন সেই ব্যপারে কোনও দ্বিধা নেই দানি আলভেজের।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...