Wednesday, June 24, 2026

১৬৩ ধারার মধ্যেই চেনা ছন্দে মুর্শিদাবাদ, শিথিল হচ্ছে বিধিনিষেধ

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf ammendment act) প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদ (Murshidabad) আপাতত স্বাভাবিক ছন্দে ফিরছে। সকাল থেকে জেলার ৬ থানা এলাকায় চলছে যৌথবাহিনীর টহলদারি। সামশেরগঞ্জ বাদে বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬৩ ধারা জারি থাকবে। নতুন করে আর কোনও উত্তেজনা বা হিংসার খবর না থাকায় অনেকটাই শিথিল হয়েছে সরকারি বিধিনিষেধ। দোকানপাট খুলেছে, বাজারহাট বসেছে। স্বাভাবিক ভাবেই যান চলাচল শুরু হয়েছে। চেনা জীবনযাত্রায় ফিরেছে মুর্শিদাবাদ।

ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর অভিযোগে শতাধিক গ্রেফতারি হয়েছে। ন্যূনতম অশান্তির খবরেও কড়া পদক্ষেপ করেছে পুলিশ। শুধু তা-ই নয়, আতঙ্কিত এলাকাবাসীর মনের জোর বাড়াতে আশ্বাসও দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের পরিস্থিতি যখন স্বাভাবিকের পথে তখন স্বতঃপ্রণোদিতভাবে বৃহস্পতিবার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বাধীন চার প্রতিনিধির দল পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরে মুর্শিদাবাদের জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও মহিলা কমিশন কথা বলবে বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে। এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের দলও মুর্শিদাবাদ পৌঁছচ্ছে। সবদিক খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে তারা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের মাঝে বাংলায় ইচ্ছাকৃতভাবে বহিরাগত ঢুকিয়ে গন্ডগোল পাকানোর পর বিজেপি সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের রাজ্যে আসার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করছে বিশেষজ্ঞদের একাংশ।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...