Saturday, June 13, 2026

জোড়া খুনের পাশাপাশি সব হিংসার তদন্ত: সিটের রিপোর্ট পেশে সময়সীমা নির্দিষ্ট

Date:

Share post:

মুর্শিদাবাদের ওয়াকফ আন্দোলন ঘিরে কোনও হিংসা ঘটনাকেই লঘু করে দেখার কোনও প্রশ্ন নেই, জানানো হয়েছিল রাজ্য পুলিশের তরফে। প্রত্যেক অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যেই যাবতীয় সূত্র তদন্তের আওতায় আনা হয়েছে। জোড়া খুনের ঘটনায় রাজ্য পুলিশের গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের (SIT) তদন্তে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আর সব হিংসার ঘটনায় জড়িতদের গ্রেফতারি দ্রুত করতে কাজ চালাচ্ছে নয় সদস্যের সিট।

মূলত হিংসার ঘটনাগুলিরই তদন্ত করবে এই সিট। জঙ্গীপুর পুলিশ জেলার (Jangipur PD) অন্তর্গত সামশেরগঞ্জ থানা এলাকা ও অন্যান্য এলাকাগুলির হিংসার ঘটনার তদন্ত করে বুধবার বেলা ১২টার মধ্যেও রিপোর্ট জমা দিতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টরকে নিয়ে নয় সদস্যের এই সিট গঠন করা হয়েছে। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত এই সিট-ই (SIT) করবে।

মঙ্গলবারই এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার (Supratim Sarkar, ADG) জানিয়েছিলেন, সিট-এর তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হয় জোড়া খুনে অভিযুক্তদের। তবে বুধবার সেই রিপোর্ট সামশেরগঞ্জ থানায় পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য পুলিশরে তরফে। যদিও পরেও রিপোর্ট পেশে সম্মতি দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের তরফে।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...