Thursday, June 25, 2026

আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন সংক্রান্ত সব মামলার শুনানি

Date:

Share post:

লোকসভা এবং রাজ্যসভায় ক্ষমতার জোরে ওয়াকফ বিল পাস করানোর পর রাষ্ট্রপতির স্বাক্ষরে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act )লাগু করেছে কেন্দ্র সরকার (Government of India) । এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নয়া আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি হয়েছে। একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে (Supreme Court)। আজ সেই সব আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। জানা যাচ্ছে, বুধবার দুপুর ২ টো নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলা শুনবে।

ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। বাংলার সরকারের তরফে এখনও কোনও মামলা করা না-হলেও তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra) ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার কোর্টে গেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাংলা থেকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন। মামলা দায়ের করেছেন লালুপ্রসাদ যাদবের আরজেডির সাংসদ মনোজ ঝা। এপ্রিলে ২ এবং ৩ তারিখে লোকসভা, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস করাবার পর তা আইনে পরিণত হয়েছে। এবার এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের দিকে তাকিয়ে গোটা দেশ।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...