Wednesday, June 24, 2026

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য নির্ধারিত শেষ তারিখ ছিল ১ জুলাই, তবে তা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মন্ত্রী লেখেন, “উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে দু’সপ্তাহ পূর্ণ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছি।” সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩,২৫,৩৪২ জন পড়ুয়া নিজেদের নাম নথিভুক্ত করেছেন। মোট আবেদনের সংখ্যা ছুঁয়েছে ১৮,২৪,৯১৪-এ। এর মধ্যে ২,৯০১ জন ভিন রাজ্যের বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে, শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে তৈরি চ্যাটবট ‘বীণা’ ইতিমধ্যেই ৩৩,২৬৭টি প্রশ্নের উত্তর দিয়েছে বলে জানা গিয়েছে।

বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির এই কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়া গত বছর চালু হয়। এবছরও সেই প্রক্রিয়া সফলভাবে চালানো হচ্ছে বলে দাবি করেছে উচ্চশিক্ষা দফতর। আবেদনের সময় বাড়ানোয় স্বস্তিতে বহু পড়ুয়া ও অভিভাবক। যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটি বড় সুযোগ বলে মনে করছে শিক্ষাগত মহল।

আরও পড়ুন – ‘কর্পূর’: ছবির স্টার কাস্টের মতোই অভিনব লোগো প্রকাশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...