Saturday, April 4, 2026

চিকিৎসকদের ফাঁকিবাজি আটকাতে মেডিক্যাল কলেজে বায়োমেট্রিক বাধ্যতামূলক 

Date:

Share post:

দেশের সব সরকারি বেসরকারি সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক- শিক্ষকদের উপস্থিতির উপর নজরদারি বাড়াতে এবার বায়োমেট্রিক (Biometric Attendance) বাধ্যতামূলক করা হলো। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। মে মাসের প্রথম দিন থেকে এই নিয়ম কার্যকরী হতে চলেছে।

মেডিক্যাল কলেজের হাজিরায় এবার সিনিয়র জুনিয়র ডাক্তারদের উপর কড়া নজর স্বাস্থ্য মন্ত্রকের। ফাঁকিবাজি রুখতেই দেশের সব মেডিক্যাল কলেজে আগামী ১ মে ২০২৫ থেকে বাধ্যতামূলক করা হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম। শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক সকলের জন্যই এই নয়া আইন কার্যকর হতে চলেছে। অনেক সময় দেখা যায় হাসপাতালে রোগীরা পরিষেবা পাচ্ছেন না কারণ সিনিয়র বা জুনিয়র ডাক্তাররা সঠিক সময়ে এসে উপস্থিত হননি। যার ফলে কখনও কখনও রোগী মৃত্যুর ঘটনাও ঘটে। এবার এই বিষয়ে রাশ টেনে কড়া পদক্ষেপ কেন্দ্রের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...