Sunday, June 28, 2026

আপাতত ওয়াকফ বোর্ড-কাউন্সিলে নতুন নিয়োগ নয়: কেন্দ্রকে ৭দিনের মধ্যে জবাব দেওয়ার সুপ্রিম নির্দেশ

Date:

Share post:

এখনই ওয়াকফ সংশোধনী আইনের )WAQF ammendment act) উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে যে আবেদন জমা পড়েছে কেন্দ্রকে সাতদিনের মধ্য়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এদিন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, মামলাকারীরা কেন্দ্রের জবাব রিভিউ করার পরে আইন নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার বিষয়ে খতিয় দেখা হবে। তবে ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা বা ব্যবহারকারীদের ওয়াকফ সম্পত্তি বলে ঘোষিত অথবা নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিরও চরিত্র বদল করা উচিত নয়। সমস্ত ওয়াকফ সম্পত্তিকে বর্তমান অবস্থায় রেখে দিতে হবে। এই সময়ের মধ্যবর্তীকালে ওয়াকফ বোর্ডে কোনও নতুন নিয়োগ করতে পারবে না সরকার। কেন্দ্রকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।

বুধবারের পরে বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে দ্বিতীয় শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। তবে ওয়াকফ আইন নিয়ে যে হিংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ করে আদালত। প্রধান বিচারপতি বলেন, একটি বিষয় খুবই উদ্বেগজনক আর তা হল হিংসা।

এদিন সমস্ত ওয়াকফ বোর্ড, কাউন্সিলে নতুন করে নিয়োগ আপাতত করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। ৫ মে দুপুর ২টোর সময় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে বলেও জানা গিয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...