Saturday, April 4, 2026

আইপিএলের প্রথম সুপার ওভারে রাজস্থানকে হারিয়ে শীর্ষেই দিল্লি

Date:

Share post:

চলতি আইপিএলের(IPL) প্রথম সুপার ওভার। সেখানেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। সেইসঙ্গেই লিগ টেবিলে শীর্ষস্থানেই নিজেদের জায়গা ধরে রাখল কেএ রাহুলরা। মিচেল স্টার্কের দুর্দান্ত শেষ ওভার। কার্যত হারা ম্যাচ এদিন তিনিই যেন জিতিয়ে দিলেন। সুপার ওভারেও সেই স্টার্কেরই(Mitchell Starc) দাপট। আর তাতেই সব শেষ। দুর্দান্ত একটা লড়াই করলেও শেষপর্যন্ত জয়ের হাসি ফুটল দিল্লি ক্যাপিটালস শিবিরের মুখেই।

সুপার ওভারে মাত্র ১১ রান করতে পেরেছিল রাজস্থান রয়্যালস। সেই রান করতে কেএল রাহুল এবং ট্রিস্টিয়ান স্টাবসের সময় লেগেছে মাত্র ৪ বলই। রাজস্থানের(Rajasthan Royals) বিরুদ্ধে আরও একটা জয় তুলে নিয়ে এগিয়েই চলেছে দিল্লি ক্যাপিটালস।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। অভিষেক পোড়েলের ৪৯ রান এবং রাহুল ও স্টাবসদের কাঁধে ভর করে ১৮৮ রান করে দিল্লি ক্যাপিটালস।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাড্ডহাড্ডি লড়াইটা আরম্ভ করেছিল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যানসন রিটায়ার হার্ট না নিলে হয়ত সহজে ম্যাচটা জিতেও যেতে পারত তারা। তবে এদিন নীতিশ রানা অসাধারণ ইনিংস খেলেছেন। ৫১ রানে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল শেষ ওভারে। স্টার্কের হিসাবি বোলিংয়েই হাত থেকে বেড়িয়ে যাওয়া ম্যাচে ফেরে দিল্লি। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই স্টার্কের ওভারে জোড়া রান আউট। ১১ রানেই শেষ রাজস্থান রয়্যালস।

সেই রান তুলতে খুব একটা বেশি সময় লাগেনি দিল্লি বাহিনীর। দুবল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...