Wednesday, June 3, 2026

রাম মন্দিরে ভোট প্রচার, এখন গৃহস্থের ‘ঈশ্বর’ ভাঙতে বিজেপির বুলডোজার!

Date:

Share post:

রাজধানীর ক্ষমতায় আসার আগে দিল্লির বস্তি এলাকার উন্নয়নের বার্তা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিশ্রুতি দিয়েছিলেন ঝুপড়ি এলাকার বাসিন্দারা নিজেদের জমিতেই পাবেন পাকা বাড়ি। অথচ দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তা (Rekha Gupta) আসার চার মাসের মধ্যেই নিজেদের রঙ চিনিয়ে দিল বিজেপি। ধর্মের ভেকধারীদের কল্যাণে রাজধানীর পথে পথে গড়াগড়ি খাচ্ছে ঈশ্বরের মূর্তি। যে বিজেপি রাম মন্দির (Ram Mandir) আর মহাকুম্ভ (Mahakumbh) নিয়ে গোটা বিশ্বের কাছে নিজেদের ধার্মিক প্রমাণ করে, সেই বিজেপির দিল্লিতে মূর্তিতে বুলডোজার (bulldozer) চালাতে পিছপা হল না প্রশাসন।

গত তিন চারদিন ধরে দিল্লির রামপুরা, পালামসহ বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ অভিযোগ তুলে বুলডোজার অ্যাকশন চালাচ্ছে রেখা গুপ্তা প্রশাসন। কোথাও একদিন, কোথাও তিনদিনের নোটিশে ভেঙে ফেলা হচ্ছে ঘরবাড়ি। সেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে ক্যামেরায় উঠে এলো চাঞ্চল্যকর ছবি।

বুলডোজারে ভেঙেছে ঘরবাড়ি। ছোট ছোট সন্তান, অসুস্থ, বয়স্কদের নিয়ে মাথা গোঁজার ঠাই খুঁজছেন দিল্লির ঝুপড়ি এলাকার বাসিন্দারা। আর সেখানেই পথের ধারে পড়ে রয়েছে তাঁদের গৃহদেবতা (idol)। কোথাও মা দুর্গা, কোথাও হনুমানের মূর্তি পড়ে রয়েছে অবহেলায়। কোনওটা রংচটা, আবার কোনওটা ভেঙে গিয়েছে বুলডোজারের (bulldozer) ধাক্কায়।

ভাঙা ঝুপড়ি এলাকা থেকে নিজেদের জিনিসপত্র সংগ্রহ করতে গেলে বাসিন্দাদের জুটছে পুলিশের লাঠি। কোনওমতে নিতান্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। আর সেখানে ভাঙাচোরা স্তূপের পাশে পড়ে থাকছে তাদের গৃহদেবতার মূর্তি। নিজেদের হিন্দু ধর্মের রক্ষক দাবি করা বিজেপি নেতারা কেউ আসছেন ঈশ্বরের সমাদরে।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...