Monday, April 6, 2026

JEE মেইনে সেরার তালিকায় বাংলার ২ কৃতী পড়ুয়া

Date:

Share post:

২০২৫-এর দ্বিতীয় সেশনের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE)-র সেরার তালিকায় বাংলার দুই কৃতী- অর্চিষ্মান নন্দী ও দেবদত্তা মাজি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফলাফল প্রকাশ করে।  মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। সেই তালিকায় আছেন বাংলারই দু’জন পরীক্ষার্থী- অর্চিষ্মান ও দেবদত্তা। এর আগে মাধ্যমিকেও রাজ্যে প্রথম হয়েছিলেন দেবদত্তা। তখনই তিনি জানান, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান। স্বপ্ন পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

মোট ১০,৬১,৮৪০ পড়ুয়া জেইই মেইনস-এর জন্য রেজিস্টার করেছিল। তার মধ্যে পরীক্ষা দেন ৯,৯২,৩৫০ জন। প্রথম স্থানাধিকারী ২৮ জনের মধ্যে আছেন ২ জন ছাত্রী, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাজি ও অন্ধ্রপ্রদেশের সাই মনোগনা গুঠিকোন্ডা।

JEE মেইন ২০২৫-এর ২৪ টপার:
পশ্চিমবঙ্গ: দেবদত্তা মাজি, অর্চিষ্মান নন্দী ৷
রাজস্থান: ওমপ্রকাশ বেহেরা, সাক্ষম জিন্দাল, অর্ণব সিং, রজিত গুপ্ত, মোহাম্মদ আনাস, লক্ষ্য শর্মা ৷
অন্ধ্রপ্রদেশ: সাই মনোগ্না গুথিকোন্ডা ৷
দিল্লি (দক্ষিণ): হর্ষ ঝা ৷
গুজরাত: শিবেন বিকাশ তোশনিওয়াল, অদিত প্রকাশ বাগদে৷
কর্ণাটক: কুশাগ্র গুপ্তা ৷
মহারাষ্ট্র: আয়ুষ রবি চৌধুরী, সানিধ্যা সরফ, বিষাদ জৈন ৷
তেলেঙ্গানা: ওয়ানগালা অজয় রেড্ডি, বানি ব্রাতা মাঝি, হর্ষ এ গুপ্তা ৷
উত্তরপ্রদেশ: শ্রেয়া লোহিয়া, কুশাগ্র বঙ্গহা, সৌরভ ৷

সাধারণ বিভাগের পড়ুয়াদের জন্য কাটঅফ ৯৩.১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। EWS-এর জন্য কাটঅফ ৮০.৩৮, OBC-এর জন্য ৭৯.৪৩, SC-এর জন্য ৬১.১৫ এবং ST-এর জন্য ৪৭.৯০ শতাংশ রাখা হয়েছে।

আইআইটি ধানবাদের তরফ থেকে জানানো হয়েছে, জেইই অ্যাডভান্সড-এ প্রথম ১০০০ র্যা ঙ্ক পর্যন্ত পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হবে। গত বছর প্রথম ৬০০ জনের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল। কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহ না দেখানোর ফলে এবার তা বাড়ানো হয়েছে। ইনস্টিটিউটে আরও মেধাবী পড়ুয়াদের ভর্তির জন্য ছাত্রদের এই সুবিধা দেওয়া হচ্ছে।

কীভাবে দেখা যাবে ফলাফল
jeemain.nta.ac.in ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিলে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন। jeemain.nta.nic.in ওয়েবসাইটে লগ ইন করার পরে, JEE Main 225 paper 2 লিঙ্ক ক্লিক করতে হবে।
অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে আবারও ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে দেখা যাবে স্কোরকার্ড। সেই স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিতে পারবেন পড়ুয়ারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...