Saturday, April 4, 2026

রাজনৈতিক সৌজন্য: সোশ্যাল মিডিয়ায় দিলীপ-রিঙ্কুকে বিয়ের শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

ষাট পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের ছবি- ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এবার পদ্মনেতাকে বিয়ের জন্য শুভকামনা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজনীতির মঞ্চে একাধিকবার দিলীপের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, কিন্তু রাজনৈতিক উত্তাপের আঁচ ব্যক্তিগত খুশির মুহূর্তে সৌজন্য বিনিময়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি।

বৃহস্পতিবার দিলীপের বিয়ের খবর দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নব পরিণয়ে শাসকদলের নেতা নেত্রীরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। দিলীপকে ফুলের তোড়া পাঠিয়ে শুভকামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি নেতাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এক্স হ্যান্ডলে একটি পোস্টে অভিষেক লিখেছেন, ‘দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন তাঁদের সুন্দর শুরুর জন্য। ভালোবাসার নিজস্ব সময়, ছন্দ রয়েছে। আপনাদের এক হওয়া সেই সত্যের একটি সুন্দর প্রমাণ। জীবনের এই নতুন অধ্যায়ে আপনাদের দু’জনের জীবনের হাসি, শান্তি এবং একে অন্যের সাহচর্য কামনা করছি।’

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...