Wednesday, June 24, 2026

ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্যে ক্ষমা চাইলেন পরিচালক -অভিনেতা অনুরাগ

Date:

Share post:

ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, মধ্যরাতে নিজের ইনস্টা হ্যান্ডেলে ক্ষমা চাইলেন বলিউড -পরিচালক অভিনেতা অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’ সেন্সরের কোপে পড়ার পর অনুরাগ ব্রাহ্মণ বিরোধিতায় বেফাঁস মন্তব্য করে বেশ বিপাকে পড়েছেন। পরিচালক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ব্রাহ্মণদের উপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?’ এরপরই বিতর্ক তুঙ্গে ওঠে। ইতিমধ্যেই অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারকা পরিচালকের পাল্টা দাবি তার পরিবারকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এরপরই শুক্রবার মধ্যরাতে আচমকাই ইনস্টা হ্যান্ডেলে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চেয়ে একটি পোস্ট করতে দেখা যায় তাঁকে।

পরিচালক অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মেয়ে এবং পরিবারের থেকে বড় কিছু হতে পারে না। তাঁদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। যাঁরা নিজেদের সংস্কারী বলে দাবি করে তাঁরাই এটা করছেন। তবে আমি আমার আগের পোষ্টের জন্য ক্ষমা চাইছি। বলে দেওয়া কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না, এই আমাকে যা বলার বলুন কিন্তু আমার পরিবার বা মেয়েকে রেহাই দিন।’ বিতর্কের সঙ্গে অনুরাগের সম্পর্কটা বহু পুরোনো। এখন তাঁর ক্ষমা প্রার্থনায় গোটা বিষয়টা থেমে যাবে কিনা সেটাই দেখার।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...