Monday, April 6, 2026

ফের উত্তপ্ত সন্দেশখালি! তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। শনিবার সকালে সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুনলা জেলেখালি গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় এলাকায় রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যের নেতৃত্বে একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী এক মৌলবীর সঙ্গে গন্ডগোল করছিল। বিষয়টি থামাতে গেলে আক্রান্ত হন তৃণমূল কর্মীরা।

তৃণমূলের দাবি, পরিস্থিতি শান্ত করতে গিয়ে বিজেপির লোকজন অতর্কিতে লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর। এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে। এই ঘটনায় গুরুতর জখম হন ৭-৮ জন তৃণমূল কর্মী। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে আক্রান্তরা খুনলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন নাসের মোল্লা, রেজাউল মোল্লা, তইবুর মোল্লা, মিনারা বিবি, সেরিনা বিবি, ছাবিনা বিবি ও হালিমা বিবি সহ আরও কয়েকজন। তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক এই ঘটনাকে পূর্বপরিকল্পিত রাজনৈতিক হিংসা বলে দাবি করেছেন।

ঘটনার পরেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা চাইছেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক এবং এলাকায় শান্তি ফেরানো হোক।

আরও পড়ুন – সমর্থন নেই! পুলিশি অনুমতির দোহাই দিয়ে প্রত্যাহার নবান্ন অভিযান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...