Wednesday, May 13, 2026

বিজেপির ইমেল ফাঁস! নেতার আত্মীয়দের নামে বিপুল সম্পত্তির অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

কথায় কথায় বিরোধী দল পরিচালিত রাজ্যে ইডি, সিবিআই (ED, CBI) পাঠানো আর তাই নিয়ে রাজনীতি। বিজেপির স্বৈরাচারী শাসক ভূমিকা নিয়ে বিরোধী দলগুলি বারবারই সরব হয়েছে। অথচ বিরোধীদের দিকে আঙুল তোলার তলায় তলায় কীভাবে বিজেপি নেতারা সম্পত্তি বাড়িয়ে চলেছেন তার নজির মিলল এবার বাংলাতেই। রাজ্যের এক পদাধিকারী নেতার সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে দিল্লির শীর্ষ নেতৃত্বদের অভিযোগ জানালেন বিজেপি নেতারাই। চুরি ঢাকতে সেই সম্পত্তি (property) আত্মীয়দের বেনামে কিনে চোখে ধুলো দেওয়ার চেষ্টা চালিয়েছেন তিনি। এবার সেই অভিযোগ নিয়ে রাজ্য পুলিশে অভিযোগ জানাতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। কীভাবে এরপরেও এই বিজেপি দুর্নীতির অভিযোগ তোলে, প্রশ্ন তৃণমূলের।

বিজেপির রাজ্যের এক পদাধিকারী নেতার একাধিক জেলায় একাধিক সম্পত্তি। তার মধ্যে বেশিরভাগ বীরভূমে (Birbhum)। কোনও সম্পত্তি জমি হিসাবে, কোনওটি ফ্ল্য়াট। কোনও সম্পত্তি (property) বাবার নামে, কোনওটি মায়ের। আবার কোনও সম্পত্তির মালিক দেখানো হয়েছে ভাইকে, কোনওটিতে মালিকানা শালিকার। আর এই এত পরিমাণ সম্পত্তি বেড়েছে মাত্র দুবছরে। এই সীমিত সময়ের মধ্যে আত্মীয় আত্মীয়াদের সম্পত্তির পরিমাণ যেভাবে বেড়েছে, তা দেখলেও স্পষ্ট সদ্য এই সব সম্পত্তির মালিক হয়েছেন তাঁরা। আর এই অভিযোগ খোদ দলের অভ্যন্তর থেকে তোলা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের (central leaders) কাছে।

রাজ্য বিজেপির পক্ষ থেকে এই সম্পত্তির রেজিস্ট্রেশনের বিবরণ, ডিডের বিবরণ ইত্য়াদি দিয়ে অভিযোগ করা হয়েছে জে পি নাড্ডা (J P Nadda), অমিত শাহ (Amit Shah), সুনীল বনসালের (Sunil Bansal) মতো নেতৃত্বের কাছে। তৃণমূলের হাতে সেই ই-মেলের কপি এসে পৌঁছাতেই বিজেপির সুবোধ বালকদের পর্দাফাঁস। সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, কেন এইসব নেতার বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের তদন্ত হবে না। অভিযোগকারী যে অভিযোগ দিয়েছেন, তার সত্যতা তৃণমূলের পক্ষে জানা সম্ভব নয়। বিজেপির ভিতর থেকেই বিজেপির কাছে গিয়েছে। তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিই (central agency) তদন্ত করুক। আমরা এই তথ্য পাঠিয়ে দেব রাজ্য পুলিশের ডিজির কাছে। এত বড় দুর্নীতির অভিযোগের চিঠি পেয়েছি। তিনি সিদ্ধান্ত নেবেন কীভাবে তদন্ত। অন্য দুটি অভিযোগ সিবিআই ও ইডি-কে পাঠাবো।

কীভাবে বিজেপি পদাধিকারী নেতার কোটি কোটি টাকার সম্পত্তি তা নিয়ে প্রশ্ন তোলা হয় তৃণমূলের তরফে। আয় বহির্ভূত টাকা দিয়ে এই বিপুল সম্পত্তি কেনা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন বিজেপিরই। এমনকি বিজেপিরই সাংগঠনিক পরিকাঠামো ভাঙিয়ে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। বিজেপির ভিতরেই এই অভিযোগের পরে বিজেপি তা নিয়ে আদৌ পদক্ষেপ নেবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি সিআইডি-র (CID) কাছেও অভিযোগ জানানো হবে, জানান কুণাল। সেই সঙ্গে যে বিজেপি নেতা অভিযোগ এনেছেন, তাঁকেও জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...