Monday, March 16, 2026

দাদার বিয়ে জানেন না ভাই! বিস্ফোরক দিলীপ অনুজ হীরক

Date:

Share post:

শুক্রবারই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগদান সেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গোটা রাজ্য সেই খবরে মশগুল ছিল দিনভর। স্বাভাবিকভাবেই ঘোষ পরিবারের জন্য এটা একটা বিশেষ দিন হওয়ার কথা ছিল। কিন্তু দিলীপ ঘোষের গোপিবল্লভপুরের (Gopiballavpur) বাড়িতে সেই খুশির ছিটেফোঁটাও ছিল না শুক্রবার। বিজেপি নেতার সহোদর জানালেন তিনি আদৌ জানতেন না তাঁর দাদার বিয়ে। শুক্রবারের বিয়েবাড়িতে উপস্থিতি নিয়ে দিলীপের কথাতেও স্পষ্ট, আমন্ত্রণই ছিল না পরিবারের কারো।

বেশ কিছুদিন মা পুষ্পলতা ঘোষকে নিয়ে কলকাতার বাড়িতে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে গোপিবল্লভপুরের বাড়িতে থাকেন তাঁর অন্য ভাইরা। উৎসব অনুষ্ঠানে প্রায়ই তিনি সেই বাড়িতে যান। রাজনীতির ময়দান থেকে সময় বের করে পরিবারের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ থাকারও দাবি করেছেন তিনি। কিন্তু তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে দেখা গেল একেবারে অন্য ছবি।

গোপিবল্লভপুর থেকে দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষ (Hirak Ghosh) জানান, তাঁরা জানতেনই না দাদার বিয়ে। তাঁরা সংবাদ মাধ্যমের কাছেই বিয়ের খবর পান। যেহেতু মা এখন দিলীপের কাছেই থাকেন, তাই তাঁর বিয়েতে অনুমতি দেওয়ার বিষয়টিও জানা নেই তাঁদের। এমনকি বড় দাদা কলকাতা থেকে দুদিন আগে ফিরেছেন। তিনিও বিয়ের বিন্দুবিসর্গ জানতেন না। তাই শুক্রবার কলকাতায় গিয়ে দাদার বিয়েতে যোগ দেওয়ারও কোনও প্রশ্ন ছিল না।

যে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন শুক্রবার দিলীপ ঘোষ আয়োজন করেছিলেন, সেখানে আমন্ত্রিতের সংখ্যাও ছিল খুব কম। তিনি নিজেই জানান, তিনি বিয়ের আয়োজন সামান্য রাখার চেষ্টা করেন তিনি। সেখানেই উল্লেখ করেন তাঁর সহধর্মিনীর পরিবারের বেশ কিছু মানুষ এসেছিলেন। তাঁদের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই স্পষ্ট হয়ে নিজের পরিবারকে এই বিয়ের অনুষ্ঠানে ব্রাত্যই রেখেছিলেন দিলীপ ঘোষ।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...