Friday, April 3, 2026

সোমে শালবনিতে শিলান্যাস জিন্দলদের বিদ্যুৎ প্রকল্পের! মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভও 

Date:

Share post:

রাজ্যের উদ্যোগে জিন্দলদের তৈরি বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস আগামী সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করবেন। সঙ্গে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল এই মুহূর্তে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ শিল্পপতি। শিল্পপতি সজ্জন জিন্দল আমন্ত্রণ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও দিয়েছেন। সৌরভও ইতিমধ্যে পুরোদস্তুর শিল্পপতি হয়ে উঠেছেন। তাঁর স্টিল প্ল্যান্টের কাজের প্রক্রিয়াও শুরু হয়েছে। সব মিলিয়ে তাপবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে শালবনিতে সাজ সাজ ব্যাপার।

সোমবার সকালে শালবনি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভও দুপুরে বেরিয়ে বেলায় শালবনি পৌঁছে যাবেন। অনুষ্ঠানে থাকবেন। অনুষ্ঠান শেষে সজ্জন জিন্দলের বিশেষ বিমানে কলকাতায় ফিরবেন সৌরভ। অন্যদিকে মুখ্যমন্ত্রী শালবনি থেকে যাবেন মেদিনীপুরে।

বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে এই মুহূর্তে সাজ সাজ পরিস্থিতি শালবনিতে। প্রকল্পকে ঘিরে বিরাট কর্মসংস্থান হবে। আপাতত দুটি ইউনিটের শিলান্যাস হবে। পরে রিভিউ মিটিং করে চাহিদা খতিয়ে দেখে বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করা হবে। গত ১৭ এপ্রিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাসের খবর দেন। ৮০০ মেগাওয়াটের দুটি প্ল্যান্ট হবে শালবনিতে। বিনিয়োগ হবে ১৬ হাজার কোটি টাকার বেশি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুতের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। শালবনিতে শিলান্যাসের পরেই কাজ শুরু হয়ে যাবে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেই জিন্দলরা এই বরাত পেয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার চিত্র বদলে যাবে। ফলে এলাকাবাসীদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। বাংলা এখন শিল্পের গন্তব্য৷ দেশি–বিদেশি শিল্পপতিরা এখন বাংলাতে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহী৷ বাম আমলের বন্ধ্যা দশা কাটিয়ে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে দিচ্ছেন নতুন দিশায়৷

আরও পড়ুন – জৈন মন্দির মাটিতে মিশল! মুম্বইয়ের ঘটনায় বিজেপির মুখোশ খুলল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...