Saturday, April 4, 2026

নৃশংস! সুদের টাকা আদায়ে বাবাকে না পেয়ে নাবালকের গায়ে গরম দুধ ঢাললেন বিজেপি নেতা

Date:

Share post:

দুর্বৃত্তায়নের নৃশংস নজির রাখল বিজেপি নেতা। সুদের টাকা আদায়ে গিয়ে এক নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা ও তাঁর সঙ্গী। ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় ওই নাবালক এখন বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অভিযুক্ত বিজেপি নেতা অর্ঘ্য ওরফে অমিত মাকড় এখনও পলাতক, তবে তার সঙ্গী মৌসম হাজরাকে গ্রেফতার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালকিতা গ্রামের উমাশঙ্কর সাউকে চড়া সুদে টাকা ধার দিয়েছিলেন বিজেপি বর্ধমান উত্তর কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমিত মাকড়। শনিবার দুপুরে সুদের টাকা আদায়ের উদ্দেশ্যে মৌসম হাজরাকে সঙ্গে নিয়ে উমাশঙ্করের দোকানে চড়াও হয় অমিত। উমাশঙ্কর উপস্থিত না থাকায় দোকানে ভাঙচুর শুরু করে তারা। বাধা দিতে গেলে উমাশঙ্করের নাবালক ছেলের গায়ে ফুটন্ত দুধ ছুঁড়ে দেয় অভিযুক্তরা। দগ্ধ অবস্থায় ছেলেটিকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের একটি বড় অংশ ঝলসে গিয়েছে।

পুলিশ ইতিমধ্যেই মৌসম হাজরাকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত অমিত মাকড় এখনও ধরা ছোঁয়ার বাইরে। উমাশঙ্করের অভিযোগ, ঘটনার সময় অমিত ও মৌসম ছাড়াও আরও ছয়জন উপস্থিত ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে কেউ এভাবে আইন হাতে তুলে নিতে পারে কিনা। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

আরও পড়ুন – লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লড়ব! ব্রিগেড থেকে তৃণমূলের প্রকল্পেই আশ্রয় নিরাপদর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...