Saturday, April 4, 2026

এগরা কার্নিভালে প্রকাশিত ‘দ্যা মমতা ব্যানার্জি ওয়ে’

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা ‘দ্যা মমতা ব্যানার্জি ওয়ে’ প্রকাশিত হল এগরা কালচারাল কার্নিভালে। রবিবার বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ, সাংবাদিক কুনাল ঘোষ, বিধায়ক তরুণ মাইতি, কাঁথি চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ সহ এলাকার বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ, কাউন্সিলর সহ বিভিন্ন ক্ষেত্রের উৎসাহী মানুষ।

এগরা কালচারাল কার্নিভাল শুরু হয় রবিবার সকাল থেকেই। প্রভাত ফেরী, বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে বিকেলে সাহিত্য সভাতে বইয়ের উদ্বোধন। বার্তা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির লেখক সৌরভ বিসাই। কেন এই বইটি লিখলেন, তার কারণ ব্যাখ্যা করে নতুন প্রজন্মের লেখক সৌরভ বলেন, আজকের যারা নতুন প্রজন্ম, যারা রাজনীতি করেন বা রাজনীতির সম্বন্ধে খবর রাখেন তাদের কাছে এই বইটি খুবই আকর্ষণীয় হতে পারে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করা উচিত, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিবিদ হিসেবে এত জনপ্রিয় সেই কারণ খোঁজার চেষ্টা হয়েছে এই ইংরেজি বইটিতে। সৌরভ আরও বলেন, এতদিন কলকাতা কেন্দ্রিক নানা মৌলিক কাজকর্ম করলেও একেবারে ভূমিপুত্র হিসেবে এগরায় বইটি প্রকাশ করে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বইয়ের বিষয় নিয়ে বলতে গিয়ে বলেন, টালির বাড়ি থেকে শুরু করে, কিভাবে দেশের জনপ্রিয়তম রাজনীতিবিদ হওয়া যায় এটা একটা বিস্ময়ের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, জনসংযোগ, বিপুল জনসমর্থন, প্রোপিপল পদ সহ নানা বিষয়  তরুণ সৌরভের বইতে আছে। নিশ্চিত ভাবে বইটি বর্তমানের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। তরুণ মাইতি, সুপ্রকাশ গিরি বলেন, এগরা সাংস্কৃতিক দিক থেকে খুবই সমৃদ্ধ। সৌরভের মতো তরুণ লেখকরা উঠে আসছে এবং আগামী প্রজন্মকে পথ দেখাচ্ছে। এটা অবশ্যই সাহিত্যের ক্ষেত্রে ইতিবাচক দিক।

আরও পড়ুন – বক্তা তালিকায় নেই মীনাক্ষি, বামনেত্রীকে চরম অপমান বাম ব্রিগেডে!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...