Saturday, April 4, 2026

উজানযাত্রা থেকে ৪০৪৩ : ‘দুই হুজুরের গপ্পো’য় দুই সাহিত্যিকের প্রথম উপন্যাসের সাতকাহন

Date:

Share post:

একজন গত তিরিশ বছর ধরে সমৃদ্ধ করছেন বাংলা সাহিত্যকে। অন্যজন, তিরিশ বছর ধরে বিজ্ঞাপন জগতে কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে লিখেছেন জীবনের প্রথম উপন্যাস। শনিবাসরীয় বিকেলে সেই দুই লেখকের ‘লেখক’ হয়ে ওঠার লড়াই, ধৈর্য্য আর অধ্যবসায়ের কাহিনীতে সমৃদ্ধ হল ‘দুই হুজুরের গল্প’। আলিপুর জেল হিস্ট্রি মিউজিয়ামের সভাগৃহে নিজেদের লেখা উপন্যাস-সহ সাহিত্যচর্চা, লেখকের মনস্তত্ত্বের মতো বিষয়ে নিখাদ আড্ডা-আলোচনায় মারলেন দুই লেখক শ্রীজাত ও উজ্জ্বল সিনহা। আলাপচারিতায় তাঁদের সঙ্গী ছিলেন প্রকাশক শুভঙ্কর দে ওরফে অপুও। ঘণ্টাদেড়েকের কথোপকথনে উঠে এল একজন ‘সফল’ কবি হিসেবে শ্রীজাত’র উপন্যাস লেখার ভাবনা-চিন্তা থেকে শুরু করে কর্পোরেট জীবনে ৩০ বছর ধরে কাজ করার পর উজ্জ্বল সিনহার প্রথম উপন্যাসের নেপথ্য কাহিনী।

কলকাতার বিজ্ঞাপন ও লেখক মহলে অত্যন্ত পরিচিত মুখ উজ্জ্বল সিনহা। গতবছর প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘উজানযাত্রা’ অতি বড় সমালোচকেরও প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তিরিশ বছর ধরে বিজ্ঞাপন নিয়ে কাজ করার পর হঠাৎ উপন্যাস লেখার ইচ্ছা জাগল কেন? লেখক উজ্জ্বল সিনহার কথায়, বিজ্ঞাপন নিয়ে কাজ করতে করতে সবসময়ই তথাকথিত স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে কিছু লেখার ইচ্ছে ছিল। তার আগে টুকটাক যা লেখার চেষ্টা করেছি, সব ইংরেজিতে। কিন্তু স্বপ্ন দেখলাম বাংলায় আর ঘুম থেকে উঠে লিখতে বসলাম ইংরেজিতে, সেটা তো সম্ভব নয়! তাই ২০২০ সালে কোভিড চলাকালীন বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎই মনে হয়েছিল, আর নয়, এবার যা লিখব সব বাংলায়। তারপরই প্রথম উপন্যাস ‘উজানযাত্রা’ লেখা শুরু।

অন্যদিকে, পুরোদস্তুর সফল কবি হিসেবে পরিচিত শ্রীজাত হঠাৎ কবিতা ছেড়ে কল্পবিজ্ঞানে নির্ভর উপন্যাস ‘৪০৪৩’ লিখলেন কেন? শ্রীজাত’র উত্তরে, গদ্য লেখায় একটা নিজস্ব নেশা আছে। কারণ, নিজের তৈরি স্বাধীন পৃথিবীতে অনেক দিন বাঁচা যায়। উপন্যাসের মাধ্যমে লেখকের নিজের হাতে গড়া প্রত্যেকটা চরিত্র যত ছোটই হোক না কেন, চিরকাল লেখকের সঙ্গে থেকে যায়। এই নতুন নতুন সহচর পাওয়ার নেশা থেকেই উপন্যাস লেখার শুরু। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ডাকে একবার এক আন্তর্জাতিক লেখক কর্মশালায় যোগ দিয়েছিলাম। ছ’মাস বিশ্ববিদ্যালয় আর ভুট্টাক্ষেতে ঘেরা শহরে থাকতে থাকতে একঘেয়েমি থেকেই ‘৪০৪৩’ উপন্যাসের ভাবনা আসে। ২ হাজার বছর পরের প্রেক্ষাপট নিয়ে শ্রীজাত’র কল্পবিজ্ঞানের উপন্যাস ‘৪০৪৩’ নিয়ে শ্রীজাতকে প্রশংসায় ভরিয়ে দেন উজ্জ্বল সিনহা। আবার উজ্জ্বলের ‘উজানযাত্রা’ পড়ে শ্রীজাত’র প্রতিক্রিয়া প্রকাশ পায় কবি জীবনানন্দের ভাষায়, ‘এতদিন কোথায় ছিলেন?’

আরও পড়ুন – সতর্ক থাকুন! বিজেপি-আরএসএসের ঘৃণ্য রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না! রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...