Friday, April 3, 2026

জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

Date:

Share post:

মুর্শিদাবাদ (murshidabad) জেলার জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে চোপড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো চার। ধৃত জিয়াউল সামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইনের (WAQF ammendment act) প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদের জাফরাবাদ এলাকায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তদন্তে সিট গঠন করে রাজ্য পুলিশ। সুতি ও বীরভূম থেকে এর আগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার অন্যতম মূলচক্রী জিয়াউলকে রবিবার জঙ্গিপুরে নিয়ে আসা হচ্ছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...