Saturday, June 27, 2026

রাজনৈতিক অ্যাসাইনমেন্ট! মহিলাদের সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন

Date:

Share post:

জাতীয় মহিলা কমিশনকে বাংলায় রাজনৈতিক অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বিজেপি, এটা নতুন কোনও কথা নয়। এর থেকেও বড় এবং বিস্ফোরক অভিযোগ হল, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ঘুরে মহিলাদের সাদা কাগজে সই করাচ্ছেন এই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। যেসব জায়গায় অশান্তি হয়েছে সেই সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির সব জায়গায় এই ধরনের সাদা কাগজে সই করিয়ে এবং শোনা যাচ্ছে আশপাশের এলাকা থেকেও সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে সেই কাগজ আনা হচ্ছে। যাতে পরবর্তীকালে সেখানে বাংলার বিরুদ্ধে মিথ্যা গল্প সাজিয়ে কুৎসার প্রচারে নামতে পারে বিজেপি।

শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ আনা হয়েছে। দলের স্পষ্ট বক্তব্য, মহিলা কমিশন কি বাংলা ছাড়া আর কোনও রাজ্য দেখতে পায় না? শুধু বাংলাতেই টিম পাঠাতে হয়! যখন মণিপুর জ্বলে বা ডবল ইঞ্জিন সরকার রয়েছে এরকম কোনও রাজ্যে গন্ডগোল হয়, অভিযোগ আসে–– সেখানে তো তখন এই জাতীয় মহিলা কমিশন কিংবা অন্য কোনও কেন্দ্রীয় টিম যায় না। তখন অন্যদের সর্বনাশ হয়ে গেলেও এদের এত যাতায়াত করতে দেখা যায় না। এদের শুধুমাত্র রাজনৈতিক অ্যাসাইনমেন্টে বাংলায় পাঠানো হয়। এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলে রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, জাতীয় মহিলা কমিশন সন্দেশখালি এসেছিল। বাংলার সেখানেও একই কাজ করা হয়েছে। এবার সেই মডেল অ্যাপ্লাই করা হচ্ছে মুর্শিদাবাদে। এই যে জাতীয় মহিলা কমিশনের রেখা শর্মা, তিনি তো এসব করে রাজ্যসভায় নমিনেশন পেয়ে গেলেন। বিজেপি দিল। কুণালের সংযোজন, মুর্শিদাবাদের যেসব জায়গায় সমস্যা হয়েছে, সেই ধুলিয়ান-সামশেরগঞ্জ থেকে আমাদের কাছে খবর আসছে, মহিলা কমিশনের সদস্যরা সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করাচ্ছে। এরপর যা পারে একটা গল্প লিখে দিয়ে সেটা বাংলায় বিরুদ্ধে কুৎসা করতে ব্যবহার করবে।

একটা ঘটনা ঘটেছে তা খারাপ ঘটনা। একটা বড় ষড়যন্ত্র-চক্রান্ত রয়েছে, সীমান্তের ওপার থেকে হামলাবাজরা ঢুকেছে। আর সেখানে মহিলা কমিশন গিয়ে সাদা কাগজে সই করাচ্ছে। এরা বঙ্গ বিরোধী। বাংলার মা-বোনেদের অপমান করে এই জাতীয় মহিলা কমিশন। যারা কার্যত বিজেপির মহিলা মোর্চার একটি শাখা সংগঠন হিসেবে ব্যবহৃত হয়। কই তারা কেন মণিপুরে গেলেন না? যেখানে ধর্ষণ করে নগ্ন করে মহিলাদের ঘোরানো হচ্ছে! এসব হচ্ছেটা কী? তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপির হাতে উন্নয়নের অস্ত্র নেই। বিজেপি বাংলা বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ওরা আটকেছে। এই পরিস্থিতিতে বিজেপির ধর্মীয় মেরুকরণের প্রচার, দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি, সেই রাজনীতিগুলো করার চেষ্টা করছে। একটা বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে তারই অঙ্গ হচ্ছে এই সাদা কাগজে সই। সকলকে সাবধানে থাকতে হবে।

আরও পড়ুন – সোমে শালবনিতে শিলান্যাস জিন্দলদের বিদ্যুৎ প্রকল্পের! মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...