Friday, April 3, 2026

বিরাট-পাড়িক্কলের বড় পার্টনারশিপে জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

Date:

Share post:

আবারও একটা দুরন্ত ইনিংস বিরাট কোহলির(Virat kohli)। আর তাতেই জয়ে ফিরল রয়্যালচ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। পঞ্জাবের ঘরের মাঠে শ্রেয়স আইয়ারদের(Shreyas Iyer) বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭৩ রানের দুরন্ত ইনিংস বিরাট কোহলি। ম্যাচের নায়কও যে তিনিই তা বলার অপেক্ষা রাখে না। তবে বোলিংয়েও এদিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya), সূয়স শর্মারা। এক ওভার এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

টস জিতে এদিন পঞ্জাবকেই প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন আরসিবি(RCB) অধিনায়ক। পঞ্জাবের ওপেনিং জুটি বড় আকার ধারণ করার আগেই তাদের সাজঘরে ফিরিয়ে দেন ক্রুণাল পান্ডিয়া। আরও দুই বিগ হিটার জশ ইঙ্গলিস ও মার্কাস স্টয়নিস শিকার সূয়স শর্মার। ৭৬ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়েছিল পঞ্জাব কিংস। আরসিরিবও ক্রমশ চাপ তৈরি করতে শুরু করেছিল তাদের ওপর।

শেষপর্ন্ত ১৫৭ রানেই থামতে হয় পঞ্জাবের কিংসদের। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বিরাট কোহলি(Virat Kohli) এবং দেবদূত পাড়িক্কলের ৯৬ রানের পার্টনারশিপটাই পঞ্জাবের সমস্ত আশা শেষ করে দিয়েছিল। ৫৪ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস বিরাট কোহলির। তাঁর গোটা ইনংসটি সজানো রয়েছে সাতটা চার ও একটি ছয় দিয়ে। এদিন দেবদূত পাড়িক্কল করেন ৩৫ বলে ৬১ রান। ১৮.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...