Thursday, June 18, 2026

একজনের মাথার দাম ছিল ১ কোটি! ঝাড়খণ্ডে এনকাউন্টারে নিহত ৮ মাওবাদী

Date:

Share post:

সোমবার ভোরে ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়ার লুগু পাহাড়ে এক বড়সড় এনকাউন্টারে নিহত হলেন ৮ জন মাওবাদী জঙ্গি। যৌথভাবে এই অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর এলিট CoBRA ইউনিট এবং ঝাড়খণ্ড পুলিশ। নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, কোনো জওয়ান এই অভিযানে আহত হননি।

ভোর ৫:৩০ নাগাদ শুরু হয় মুখোমুখি গুলির লড়াই। দীর্ঘক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ মাওবাদীর। এদের মধ্যে রয়েছেন চরমপন্থী প্রয়াগ মাঞ্জি ওরফে বিবেক, যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন অরবিন্দ যাদব ওরফে অবিনাশ (২৫ লক্ষ টাকা পুরস্কারপ্রাপ্ত), সাহেবরাম মাঞ্জি ওরফে রাহুল মাঞ্জি (১০ লক্ষ টাকা পুরস্কারপ্রাপ্ত), মহেশ মাঞ্জি ওরফে মোটা, তালু, রঞ্জু মাঞ্জি, গঙ্গারাম এবং আরেকজন মহেশ।

অভিযানের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একে সিরিজ রাইফেল, সেলফ লোডিং রাইফেল, একটি পিস্তল, বেশ কিছু ইনফ্যান্ট্রি অস্ত্র এবং ৮টি দেশি বন্দুক। পুলিশের মতে, এটি মাওবাদীদের জন্য বড়সড় ধাক্কা।

প্রসঙ্গত, রবিবারই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছিলেন, ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ প্রায় নির্মূলের পথে। চাইবাসার সারান্দা জঙ্গলে এক জওয়ানের মৃত্যুর পর তিনি বলেন, “জওয়ানের আত্মত্যাগ বৃথা যাবে না, অভিযান সফল হবেই।”এই সফল অভিযান সেই আশ্বাসেরই বাস্তব রূপ বলে মনে করছে রাজনৈতিক মহল ও নিরাপত্তা বিশ্লেষকেরা।

আরও পড়ুন – কেরলে কাজে গিয়ে খুন বাংলার যুবক, পরিবারের পাশে বিধায়ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...