Saturday, April 4, 2026

গবেষণাগারে বিস্ফোরণে জখম দুর্গাপুরের NIT-র অধ্যাপকের মৃত্যু দিল্লির হাসপাতালে

Date:

Share post:

সাত দিন ধরে চলল জীবন মরণ লড়াই, শেষমেষ ল্যাব বিস্ফোরণে প্রায় নব্বই শতাংশ ঝলসে যাওয়া দুর্গাপুর এনআইটির অধ্যাপক (professor of durgapur NIT)হার মানলেন। সোমের সকালে দিল্লির হাসপাতালে মৃত্যু হল বছর চৌষট্টির গবেষক অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের (Indrajit Basak) । শোকের ছায়া ক্যাম্পাসে।

গত মঙ্গলবার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (National Institute of Technology, Durgapur) ল্যাবে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং এক ছাত্র। দু’জনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পড়ুয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও অধ্যাপককে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, দেহের প্রায় ৯০ শতাংশ ঝলসে যাওয়ায় প্রাণ সংশয় রয়েছে। সেই আশঙ্কাকে সত্যি করে সোমবার সকালে চিরকালের মতো চলে গেলেন অধ্যাপক। খবর পৌঁছতেই এনআইটি ক্যাম্পাসে (NIT Campus) শোকের ছায়া। ল্যাবে কাজ করতে গিয়ে এত বড় দুর্ঘটনায় দেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত অধ্যাপকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...