Wednesday, June 24, 2026

রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতি শাসন দাবি! মুর্শিদাবাদে হস্তক্ষেপ না করার ইঙ্গিত সুপ্রিম কোর্টের

Date:

Share post:

পুরোপুরি রাজনৈতিক পরিকল্পনা সাজিয়ে মুর্শিদাবাদে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু বিজেপির সেই পরিকল্পনা পুরোপুরি ফ্লপ। এবার মুর্শিদাবাদ (Murshidabad) নিয়ে নতুন নতুন ছক কষার চেষ্টা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের। শান্ত মুর্শিদাবাদে ঘরে ফিরেছেন বাসিন্দারা। এখন হঠাৎ রাষ্ট্রপতির শাসনের (President rule) দাবি তুলে সুপ্রিমকোর্টের (Supreme Court) দ্বারস্থ বিজেপি পন্থী আইনজীবী। যদিও বিচারপতি বি আর গভাই (B R Gavai) ইঙ্গিত দেন, রাজ্যের প্রশাসনিক কাজে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না।

মুর্শিদাবাদ নিয়ে ২০২৬-এর ভোটের সংগঠন তৈরির লক্ষ্যে নেমেছিল বিজেপি রাজ্য নেতৃত্ব। কিন্তু আদতে তাদের ভেদাভেদের রাজনীতি যে মুর্শিদাবাদের মানুষ ভালোভাবে নেয়নি তা রাজ্যের প্রশাসনের প্রতি তাদের আস্থাতেই প্রমাণিত। মালদহের পারলালপুর হাই স্কুলের আশ্রয় নেওয়া ঘরছাড়ারা ফিরেছেন সামশেরগঞ্জের গ্রামে। কোনও উপায় না খুঁজে পেয়ে এবার বিজেপির আইনজীবী বিষ্ণু শংকর রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে হাজির সুপ্রিম কোর্টে।

যে বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশে অবমাননাকর মন্তব্য করে, তাদের আবেদনে কটাক্ষ এবার সুপ্রিম কোর্টেরই। সম্প্রতি রাজ্যের বিলে রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই অবমাননার উল্লেখ করে বিচারপতি বি আর গভাই আবেদনকারীকে কটাক্ষ করেন, আপনি কি চান আমরা হুকুম জারি (mandamus direction) করি? ইতিমধ্যেই আইন ও প্রশাসনিক ব্যবস্থায় হস্তক্ষেপে অভিযুক্ত সুপ্রিম কোর্ট (Supreme Court)।

সেখানেই ইঙ্গিত মুর্শিদাবাদে বাংলার প্রশাসনের প্রশাসনিক ক্ষমতার ওপর রাষ্ট্রপতি শাসন জারি করার মতো হস্তক্ষেপ (mandamus direction) করতে নারাজ শীর্ষ আদালত। মঙ্গলবার মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...